কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 শিক্ষক: পাহাড়ে ওঠার সময় কোমরে দড়ি বাঁধা থাকে কেন?ছাত্র: কেউ যাতে মাঝপথে রাস্তায় পালিয়ে যেতে না পারে। শিক্ষক: সেই তখন থেকে দেখছি তুমি দেখে দেখে লিখছ।ছাত্র: স্যার, আমি চোখ বন্ধ করে লিখতে পারি না তো তাই।মাসুম হোসেনবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এক ভিখারি কষ্ট করে টাকা জমিয়ে একদিন একটা মিষ্টি কিনল। পথে যেতে যেতে হঠাৎ তা তার হাত থেকে পড়ে গেল। তখন ভিখারি মনের দুঃখে গেয়ে উঠল (মিষ্টিটা হাতে নিয়ে)—‘তুমি কি সেই আগের মতোই আছ, নাকি বদলে গেছ, খুবজানতে ইচ্ছে করে, খুউউব...।’ ডাক্তার আর রোগীর মধ্যে কথা হচ্ছে—ডাক্তার: আপনি কান্নাকাটি করছেন কেন, আপনি তো সুস্থ হয়ে গেছেন।রোগী: আমি আমার অ্যাকসিডেন্টের কথা মনে করছিলাম। ডাক্তার: আপনি কিসের সঙ্গে অ্যাকসিডেন্ট করেছিলেন?রোগী: ট্রাকের সঙ্গে।ডাক্তার: তাতে কী হয়েছে?রোগী: সেটাই তো সমস্যা। কারণ, ট্রাকের পেছনে লেখা ছিল, ‘আবার দেখা হবে।’ গ্রামের এক লোক শহরে এসেছে এক কোম্পানিতে ইন্টারভিউ দিতে—প্রশ্নকর্তা: আপনার কোম্পানিতে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে?গ্রাম্য লোক: কম পানি কেন, আমার বেশি পানিতে কাজ করারও পূর্ব অভিজ্ঞতা আছে। —শেষ পর্যন্ত ছেলেটার দাঁত দিয়ে নখ কাটা বন্ধ করতে পারলাম।—কীভাবে?—যে দাঁত দিয়ে নখ কাটত, সেটাই তুলে ফেললাম।তন্ময় দেওয়ানজীঅষ্টম শ্রেণী, মনিপুর উচ্চবিদ্যালয়।