কৌতুক
১ম বন্ধু: জানিস, আমার বেকার ভাইটাকে এক জায়গায় ঢুকিয়ে দিলাম। ২য় বন্ধু: কোথায়? ১ম বন্ধু: কাজটা পুলিশ বিভাগের সঙ্গে সংযুক্ত। ২য় বন্ধু: কীভাবে? ১ম বন্ধু: একটা হাতকড়ার মাধ্যমে। আদালতে বিচারক পুলিশকে: হাতে পেয়েও চোরটাকে আপনি ধরলেন না—আপনি নিশ্চয় ঘুষ... পুলিশ: ধর্মাবতার, হাতে আর পেলাম কোথায়? আমার এক হাতে ছিল লাঠি, অন্য হাতে রিভলবার, চোরটাকে ধরব কীভাবে? কবরখানার দেয়াল ভেঙে গেছে। সারাই করার জন্য কিছু লোক টাকার জন্য এল এক কৃপণ নেতার কাছে। নেতা: আপনাদের এই টাকা চাওয়ার কোনো মানেই হয় না। টাকাপ্রার্থী: কেন? নেতা: কবরের অধিবাসীদের কোনো ক্ষমতা নেই বাইরে এসে প্রতিবাদ জানানোর, আর যারা বাইরে আছে, তারাও ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে কবরে যেতে চাইবে বলে মনে হয় না। ১ম বন্ধু: জানিস, আমার ধমনীতে বইছে খাঁটি ইংরেজ রক্ত। ২য় বন্ধু: কীভাবে? ১ম বন্ধু: অপারেশনের সময় এক ইংরেজ সাহেবের কাছ থেকে নেওয়া রক্ত আমাকে দেওয়া হয়েছে তো!মহিয়ান উল ইসলাম সপ্তম শ্রেণী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা