কৌতুক
দুই বন্ধুর সঙ্গে কথা হচ্ছে:প্রথম বন্ধু: আমি গতকাল রাত তিনটা পর্যন্ত পড়াশোনা করেছি। দ্বিতীয় বন্ধু: তাই নাকি! কিন্তু গতকাল রাতে তো অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না।প্রথম বন্ধু: আসলে আমি পড়াশোনায় এতই মনোযোগী ছিলাম যে খেয়ালই করিনি।দ্বিতীয় বন্ধু: তোর এ কথা। আর আমি তো ছোটবেলায় সাগরে ডুবে গিয়েছিলাম।প্রথম বন্ধু: কী বলিস! তাহলে তো মরে যাওয়ার কথা।দ্বিতীয় বন্ধু: ছোটবেলার কথা তো! মরে গিয়েছিলাম কি না, তা আর মনে নেই। অঙ্ক পরীক্ষার পর দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে:প্রথম বন্ধু: তুমি কয়টি অঙ্ক ভুল করেছ?দ্বিতীয় বন্ধু: শুধু একটা।প্রথম বন্ধু: তাহলে তো তুমি এ+ পাচ্ছ।দ্বিতীয় বন্ধু: না, তা সম্ভব নয়।প্রথম বন্ধু: কেন নয়?দ্বিতীয় বন্ধু: কারণ, আমি মাত্র একটি অঙ্কই করেছি। একজন বিদেশি পর্যটক বাংলাদেশে বেড়াতে এসেছে। সে কিছু কিছু বাংলা বুঝতে পারে কিন্তু বলতে পারে না। একদিন সে বেড়াতে গিয়ে দেখল, এক লোক ও তার ছেলে একটা মস্ত বড় কাঁঠাল নিয়ে বিক্রির জন্য বসে আছে। লোকটার কাছে পর্যটক গিয়ে জিজ্ঞাসা করল—পর্যটক: What is thisবিক্রেতা: নেন স্যার, মিষ্টি বেশি।পর্যটক: How much?বিক্রেতা: না না, মাছ না স্যার। এইটা কাঁঠাল।পর্যটক: Okayবিক্রেতা: ও স্যার, ও আমার পোলা। শিক্ষক: পদার্থ কাকে বলে?ছাত্র: জানি না স্যার।শিক্ষক: অপদার্থ কোথাকার, যার ওজন ও আয়তন আছে তাকেই পদার্থ বলে।ছাত্র: তাহলে স্যার আমাকে অপদার্থ বললেন কেন? আমার তো ওজন ও আয়তন—দুটোই আছে। মা ও ছেলের মধ্যে কথা হচ্ছে।ছেলে: মা, আমি পরীক্ষায় তৃতীয় হয়েছি।মা: তুমি কতজনের মধ্যে তৃতীয় হয়েছ?ছেলে: তিনজনের মধ্যে।