কৌতুক
শিক্ষক: পদার্থ কাকে বলে?ছাত্র: জানি না স্যার।শিক্ষক: অপদার্থ কোথাকার, যার ওজন ও আয়তন আছে তাকেই পদার্থ বলে।ছাত্র: তাহলে স্যার আমাকে অপদার্থ বললেন কেন? আমার তো ওজন এবং আয়তন—দুটোই আছে। ছেলে: বাবা, চিড়িয়াখানায় যাব।বাবা: প্রতিদিন এক জায়গায় যাওয়া ভালো নয়।ছেলে: তাহলে আমি আর প্রতিদিন স্কুলে যাব না। প্রথম বন্ধু: দোস্ত, আমি আর এক রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারিনি। শেষ বলে ক্যাচ আউট।দ্বিতীয় বন্ধু: আর আমি তো ৫০ রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারিনি। আমি নামলাম আর সঙ্গে সঙ্গে বোল্ড আউট। চতুর্থ শ্রেণীর ছাত্রদের ক্লাস নিচ্ছেন এক শিক্ষক। নতুন এসেছেন তিনি। পড়ানোর মাঝে এক ছাত্র তাঁকে প্রশ্ন করল— স্যার, আপনার নাম কী?শিক্ষক: আমার নাম মাইসাল ওয়াসি দিগন্ত। নামটা কি সবাই শুনেছ?ছাত্ররা সবাই: জি, স্যার।পরদিন শিক্ষক ক্লাসে সবার বাড়ির কাজ দেখছেন। গতকাল যে ছাত্রটি তাঁর নাম জিজ্ঞেস করেছিল, তার বাড়ির কাজ দেখতে দেখতে তাকে বলল— গতকাল যে আমার নাম বলেছিলাম, নাম কি মনে আছে? বলো তো, আমার নাম কী?ছাত্র: জি স্যার, মনে আছে, মশামাছি দিগন্ত।