কৌতুক
জুয়েল: যখন আমি তোমার মতো ছোট ছিলাম, তখন মিথ্যা কথা বলতাম না।ভাগ্নে: তাহলে কবে থেকে শুরু করলে মামা। নীল: আচ্ছা, তুমি যদি এক লাখ টাকা পাও, তাহলে কী করবে।মিথিলা: যার টাকা তাকে ফিরিয়ে দেব। শিক্ষক: কী ব্যাপার শুভ্র, তুমি রোজই ক্লাসে দেরি করে আসো, ব্যাপার কী?শুভ্র: কী করব বলেন স্যার, ওই যে চৌরাস্তার মোড়ে লেখা বোর্ড, ‘সামনে স্কুল, আস্তে চলুন।’ সবজি বিক্রেতাকে এক মহিলা: যদি কোনো তরকারি খারাপ হয়, রান্না করে তা ফেরত দিয়ে যাব কিন্তু।বিক্রেতা: আপা, সেই সঙ্গে দু-চারটে রুটিও আনবেন কিন্তু।মো. মাসুম হোসেন বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ। এক শিক্ষক ক্লাসে ইতিহাস পড়াচ্ছেন, এক ছাত্র ঘুমাচ্ছিল। শিক্ষক তাকে জাগিয়ে প্রশ্ন করলেন, তুমি কোন সময় থেকে ঘুমাচ্ছ?ছাত্র: স্যার, আমি মোগল শাসনামল থেকে ঘুমাচ্ছি। মা: কি রে সাথী, গণিতে কত পেয়েছিস?সাথী: মাত্র ১-এর জন্য ১০০ পাইনি।মা: তাহলে কি ৯৯ পেয়েছিস? সাথি: না মা, ০০ পেয়েছি, বাঁ পাশে মাত্র একটা ১ হলে ১০০ হয়ে যেত।সুমিত দেব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ সিলেট।