কৌতুক
এক বাড়িওয়ালা তাঁর এক ভাড়াটের সঙ্গে গল্প করছেন। বাড়িওয়ালা: জানেন, আমার এক বন্ধুর খুব বিচক্ষণ এক ভাড়াটে ছিলেন। যেই অফিসের মহার্ঘভাতা বাড়ত, অমনি ভাড়া বাড়িয়ে দিতেন আর বলতেন, আমার যেমন খরচ বাড়ার জন্য মাইনে বেড়েছে, আপনারও তো খরচ বেড়েছে। এমনি করে ৬০ টাকার ভাড়া দুই বছরের মধ্যে ২০০ টাকায় গিয়ে দাঁড়াল। ভাড়াটে: জানেন, আমার এক ভাড়াটে বন্ধুর বাড়িওয়ালা এত বিচক্ষণ ছিলেন যে, বন্ধু বিয়ে করার পর ৬০ টাকার ভাড়া কমিয়ে ৫০ টাকা করে বললেন, বিয়ে করে আপনার খরচ বেড়ে গেছে, তাই আপনি কম ভাড়া দেবেন। তারপর এক বছর পর বন্ধুর বাচ্চা হলো, বাড়িওয়ালা ভাড়া আরও কিছুটা কমিয়ে দিলেন। এমনি করে কমাতে কমাতে চারটে বাচ্চা হলে বাড়িওয়ালা বললেন, আপনার খরচ অনেক বেড়ে গেছে, আপনার এখন থেকে আর ভাড়া দিতে হবে না। উম্মে মারুবা উমামা সিদ্ধেশ্বরী, ঢাকা। আলভি ও আফীফ দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। আলভি: জানিস আফীফ, আমি ছোটবেলায় অ্যারোপ্লেন থেকে মাটিতে পড়ে গিয়েছিলাম। আফীফ: তুই মারা যাসনি? আলভি: আমি তো তখন খুব ছোট ছিলাম। মারা গিয়েছিলাম কি না মনে নেই। সেঁজুতি, তামান্না ও কণা তিন বান্ধবীর মধ্যে অঙ্ক পরীক্ষা দেওয়ার পর কথা হচ্ছে। সেঁজুতি: আজ আমি কিছুই লিখিনি। সাদা খাতা জমা দিয়েছি। তামান্না: আমারও একই অবস্থা। সাদা খাতা জমা দিয়েছি। কণা: আমারও একই অবস্থা। সর্বনাশ! স্যার নিশ্চয় ভাববেন, আমরা তিনজন দেখাদেখি করে পরীক্ষা দিয়েছি! জাদুঘরে বেড়াতে গেছে শবনম ওর বাবার সঙ্গে। জাদুঘরে একটা বিরাট মাথার খুলি দেখে শবনম বাবাকে প্রশ্ন করে, ওটা কার মাথা, বাবা? বাবা: একজন মহাপুরুষের মাথা। উনি নানা বিষয়ে পণ্ডিত এবং খুব বিদ্বান ছিলেন। মারা যাওয়ার পর উনি নিজের মাথাটা নিয়ে গবেষণা করার জন্য জাদুঘরে দান করেছেন। শবনম: তাহলে ওর পাশের ছোট মাথাটা কার? বাবা: ওটাও ওনারই। ওটা ওনার ছোটবেলার মাথা।তুনাজ্জিনা তুফান্নুম কাতুলি এমদাদিয়া ফাজিল মাদ্রাসা, ফুলপুর, ময়মনসিংহ।