কৌতুক
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—জামিল: তুই যে দিন দিন গাধা হয়ে যাচ্ছিস তা টের পাচ্ছিস?রুশো: হ্যাঁ, পাচ্ছি। তা না হলে তোর কথা আগে বুঝতাম না, কিন্তু এখন অনেকটা বুঝতে পারি কীভাবে? মা ও ছেলের মধ্যে কথা হচ্ছে—মা: এই রুশো, টেবিলে তোমার ডিম দেওয়া হয়েছে, খেয়ে নাও। ছেলে: আম্মু, আমি আবার ডিম পাড়া শুরু করলাম কবে? শিক্ষক ও ছাত্রদের মধ্যে কথা হচ্ছে—শিক্ষক: সম্রাট আকবর চার-চারটি বিয়ে করেছিলেন। তোমরা কি তা জানো?রুশো: না স্যার, সম্রাট আকবর সাতটি বিয়ে করেছিলেন।তুহিন: তাই নাকি, বাকি বিয়েগুলোতে মনে হয় তোমাকে দাওয়াত দিয়েছিল, তাই না? ছেলে: আম্মু, তুমি কি ঘুমাচ্ছ?আম্মু: ঘুমালে কি বলতে পারব যে ঘুমাচ্ছি? আম্মু: তোমাকে এত করে বলার পরও পড়াশোনা করো না কেন?রুশো: আম্মু, আমি দুটো কাজ (পড়া ও শোনা) একসঙ্গে করতে পারি না তো, তাই। শিক্ষক-ছাত্রের কথোপকথন—শিক্ষক: তোমাদের কি মনে হয়, আমাদের এখানে কোনো সোনার মানুষ আছে?ছাত্র: কেন স্যার, আপনি।শিক্ষক: যাহ্, একটু বাড়িয়ে বলছ। মো. মাসুম হোসেনবিজ্ঞান বিভাগচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ।