কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ট্রেনের কামরায় কয়েকজন ভদ্রমহিলা পাশাপাশি বসে আছেন। তাঁদের মধ্যে একজন বয়স্ক মহিলা খুব সেজেগুজে এসেছেন। তাঁর সাজগোজ দেখে পাশের একজন তাঁকে জিজ্ঞেস করলেন, ‘আপা, আপনার বয়স কত হবে?’বয়স্ক মহিলা রসিকতা করে বললেন, ‘এই ৪০ হবে।’ তারপর তিনি পাল্টা প্রশ্ন করলেন, ‘আপনার বয়স কত?’প্রথমে যিনি প্রশ্ন করেছিলেন তিনি ভাবলেন, উনি বুড়ি হয়ে যদি ৪০ বছরের হন, তাহলে আমি তাঁর অর্ধেক। তিনি বললেন, ‘আমার বয়স ২০ বছর।’এদিকে ডেস্কের ওপরে ২০ বছর বয়সী এক যুবক তাঁদের কথাবার্তা শুনছিল। সে ভাবল, এই ৮০ বছরের মহিলা যদি ৪০ বছর বলেন আর ৪০ বছরের মহিলা যদি ২০ বছর বলেন, সে তাহলে সবে পৃথিবীতে এসেছে। এসব ভাবতে ভাবতে সে নিচে পড়ে গেল। সবাই জিজ্ঞেস করলেন, ‘কী ব্যাপার, আপনি হঠাৎ পড়ে গেলেন!’ যুবক বলল, ‘আমি সবে পৃথিবীতে এলাম।’ সংগ্রহ: মনিরুল হকসরকারি তিতুমীর কলেজ শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। কিন্তু একটি ছাত্র অন্য দিকে তাকিয়ে আছে। শিক্ষকের কথা শুনছে না। ছাত্রটি দেখছে, একটি ইঁদুর গর্তে ঢোকে আরে বেরোয়। হঠাৎ করে ইঁদুরের লেজটা গর্তে আটকে যায়। ফলে ইঁদুরটি গর্তের ভেতর ঢুকতে পারছে না। এমন সময় শিক্ষক ছাত্রকে বললেন, ‘এখন যা পড়িয়েছি তা সব মাথায় ঢুকেছে?’ছাত্র: ঢুকেছে, স্যার। শুধু লেজটা বাকি আছে। শিক্ষক: বলো তো, কত মাসে এক বছর হয়?ছাত্র: ১২ মাসে, স্যার।শিক্ষক: ভেরি গুড! এবার বলো তো কোন মাসে ২৮ দিন আছে?ছাত্র: প্রত্যেক মাসেই আছে, স্যার। দাদা: শোনো, দাদাভাই, সব সময় গুরুজনের উপদেশ নেবে।নাতি: উপদেশ কে দেবে? আজ পর্যন্ত কেউ একটা উপজেলাই দিল না, উপদেশ তো দূরের কথা!সংগ্রহ: তানিম আলমকাজীপাড়া, মিরপুর, ঢাকা।