কৌতুক
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—বল্টু: জানিস, আমার বাবা না একটা পেট্রলপাম্প খুলেছিলেন, কিন্তু এক মাসে একটা গাড়িও সেখানে যায়নি! তাই ওটা বন্ধ করে দিয়েছেন।পল্টু: কেন, কেন?বল্টু: চলবে কেমন করে, বাবা তো পাম্পটা দিয়েছিলেন একটা দালানের দুই তলায়!পল্টু: বলিস কি! তা তোর বাবা তারপর কী করলেন?বল্টু: কী আর করবে, ওখানেই একটা রেস্তোরাঁ খুলে বসেছেন।পল্টু: সেটা কেমন চলছে?বল্টু: আর বলিস না, দুই মাস হয়ে গেল, এখনো একটা খদ্দেরও যায়নি সেখানে!পল্টু: কেন, আবার কী হলো?বল্টু: কী আর হবে, পেট্রলপাম্পের সাইনবোর্ডটা যে এখনো নামাননি সেখান থেকে! তিন বন্ধু একটা মরুভূমিতে আটকা পরেছে। হাঁটতে হাঁটতে একসময় একটা জাদুর প্রদীপ পেয়ে গেল তারা। তাতে ঘষা দিতেই একটা দৈত্য বেরিয়ে এল। বলল, ‘হুকুম করুন মালিক, কী চাই আপনাদের।’ প্রথমজন বলল, ‘আমাকে আমার বাড়িতে রেখে এসো।’ দৈত্য ‘জো হুকুম’ বলে তার ইচ্ছে পূরণ করল। দ্বিতীয় বন্ধুও একই ইচ্ছার কথা বলল। দৈত্য এবারও তার ইচ্ছে পূরণ করল। তৃতীয়জন ছিল বেশ ভীতুর ডিম। সে তো বন্ধুদের হাওয়া হতে দেখে ভীষণ ভয় পেয়ে গেল। দৈত্য যখন বলল, ‘হুকুম করুন মালিক।’ সে বলল, ‘এই দৈত্য, এখানে একা থাকতে তো আমার খুব ভয় করছে! তুমি আমার দুই বন্ধুকে এখানে নিয়ে এসো শিগগির!’ ছেলে বাবাকে জিজ্ঞেস করল, ‘বাবা, ফোর্ড মানে কী?’ বাবা: ফোর্ড হলো এক ধরনের গাড়ি।ছেলে: ও গাড়ি! তাহলে অক্সফোর্ডটা কী?বাবা: অক্সফোর্ড? অক্সফোর্ড হলো গিয়ে তোর ষাঁড়ের গাড়ি।সংগ্রহ: এষা, আত্মি, রংপুর