কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 শিক্ষক: ‘আমি একজনকে মেরেছি।’—এই বাক্যটির ভবিষ্যৎ কাল কী হবে?ছাত্র: এই বাক্যের ভবিষ্যৎ কাল হবে, ‘আপনি জেলে যাবেন!’ আজমল সাহেব একটা চিঠি লিখছেন। খুব ধীরে ধীরে লিখছেন চিঠিটা। তা দেখেকামাল সাহেব বললেন, ‘এক পাতার একটা চিঠি লিখতে তোমার ১০ বছর লাগছে কেন, শুনি?’ আজমল সাহেব একগাল হেসে বললেন, ‘আর বলো না, আমার ছয় বছরের ছোট ছেলেটাকে লিখছি। ও আবার দ্রুত পড়তে পারে না তো, তাই ধীরে ধীরে লিখছি আরকি!’ বুবুন একটা গল্প লিখছিল। এর মধ্যে হঠাৎ টুপুনকে জিজ্ঞেস করল, ‘আচ্ছা, যে লোক কানে শোনে না, তাকে কী বলা যায়, বল তো?’ টুপুন একটু ভেবেটেবে বলল, ‘যে লোক কানে শোনে না, তাকে যা ইচ্ছা, তা-ই বলা যায়। চাইলে যেমন ইচ্ছা বকাও দিতে পারিস।’ ভল্টু ছেলেটা ভীষণ ফাঁকিবাজ। সারা বছর পড়াশোনা করে না। পরীক্ষা এলেই মাথা খারাপ হয়ে যায় তার। তো কদিন আগে সে পরীক্ষা দিতে বসেছে। পড়াশোনা করেনি, তো উত্তর দেবে কী করে? অনেক ভেবে যখন একটা প্রশ্নেরও উত্তর দিতে পারল না সে, তখন খাতায় লিখে দিল, স্ক্র্যাচ করুন এবং উত্তর দেখে নিন! তাতা ও তানি বসেছে নাশতা করতে। মা এসে দেখেন, তাতা সব বাটার জানালা দিয়ে বাইরে ফেলে দিচ্ছে। তা দেখে ভীষণ রেগে গেলেন তিনি, ‘তাতা, ঘটনা কী বলো তো, বাটারগুলো ওভাবে জানালা দিয়ে ফেলে দিচ্ছ কেন, তুমি?’ তাতা দুষ্টু দুষ্টু হেসে বলল, ‘আমার কী দোষ, ওই তানিই তো আমার কাছে বাটারফ্লাই দেখতে চাইল!’ তানিও ভাইয়ের কথায় সায় দিল, ‘হ্যাঁ মা, দেখো দেখো, ভাইয়া কেমন বাটারগুলোকে ফ্লাই করাচ্ছে!’সংগ্রহ: মাহিন, হিয়ালালমনিরহাট