কৌতুক
বিক্রেতা: এই নিন আপা, নতুন সয়াবিন তেল।ক্রেতা: না, আমি সরিষার তেল নেব। সয়াবিন তেল খেলে পেট খারাপ হবে।বিক্রেতা: অসুবিধা নেই, সঙ্গে পাচ্ছেন এক প্যাকেট খাওয়ার স্যালাইন ফ্রি! ছেলে: মা, তোমরা কয় বোন?মা: চার বোন।ছেলে: তাহলে আমার বড় খালা আছে, মেজ খালা আছে এবং ছোট খালাও আছে, কিন্তু সেজ খালা কই?সংগ্রহ: মো. ইমরান হোসাইনঅষ্টম শ্রেণী, এলাহাবাদ উচ্চবিদ্যালয়, দেবিদ্বার, কুমিল্লা। শিক্ষক: রোজ সকালে পাখির ডাকে আমার ঘুম ভাঙে—এটা কোন কাল?ছাত্র: স্যার, এটা তো বসন্তকাল। শিক্ষক: কী রে, তোরা দুজনই ক্লাসে দেরি করে এসেছিস। কেন বলতো?ছাত্র: হিমেলের একটি পাঁচ টাকার কয়েন হারিয়ে যাওয়ায় স্কুলে আসতে দেরি হয়েছে স্যার।শিক্ষক: হিমেলের কয়েন হারিয়েছে, তাতে তোর স্কুলে আসতে দেরি হবে কেন?ছাত্র: ওর হারানো কয়েনটি যে আমারই পায়ের নিচে ছিল স্যার! ছেলের পড়াশোনার অবনতি দেখে বাবা রেগে গিয়ে ছেলেকে বললেন—তোমার পড়াশোনার জন্য প্রতিদিন কত খরচ হয় জানো?ছেলে: জানি বাবা, সেই জন্যই তো আমি কম করে পড়ি!সংগ্রহ: তানিম আলমএকাদশ শ্রেণী, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর, ঢাকা।