কৌতুক
এক ভদ্রলোক বাজার করে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছেন। এক রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলেন, এই রিকশা, যাবে?রিকশাওয়ালা: ওঠেন, যাব।ভদ্রলোক: ভাড়া কত?রিকশাওয়ালা: ১০ টাকা।ভদ্রলোক: ছেলের ভাড়া কত?রিকশাওয়ালা: ছেলের ভাড়া লাগবে না।ভদ্রলোক: তাহলে ছেলেকে নিয়ে যান। আমি হেঁটে যাব।সংগ্রহ: আবীর মাহমুদদশম শ্রেণী, বাণিজ্য বিভাগ, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম। একজন দারোয়ান এক রাতে একটি অভিজাত পাড়ায় নাইটগার্ডের ডিউটিতে ছিল। হঠাৎ এক চোরকে চুরি করে পালাতে দেখে দারোয়ান তাকে তাড়া করল। দৌড়াতে দৌড়াতে তারা এক রাস্তার মোড়ে এসে পড়ল। তখন দারোয়ানটা চোরকে বলতে লাগল, তোমাকে আর কষ্ট করে অত দৌড়াতে হবে না। আমার ডিউটি এই মোড় পর্যন্তই ছিল। ট্রেনের কামরায় লেখা ছিল, এটি সরকারি সম্পত্তি, একে নিজের সম্পত্তি বলেই মনে করবেন।এক চোর ট্রেনের ওই কামরায় উঠে কামরা থেকে পাখা ও লাইট খুলে নিয়ে লেখাটির পাশে লিখে দিল, নিজের ভাগের অংশটা নিয়ে গেলাম। বাবা: আমি বাজারে যাওয়ার আগে তোমাদের মারামারি করতে দেখেছি। ফিরে এসে দেখি, তোমরা আবার মারামারি করছ।ভাই-বোন: না, বাবা, সেই মারামারিটাই এখনো চলছে।সংগ্রহ: মো. মাসুম হোসেন বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ।