কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মিথিলা: কী ব্যাপার রুশো, তোমার নাক এত লাল হয়ে আছে কেন?রুশো: ও কিছু না। নাকের ভেতর সংস্কারকাজ চলছে তো, তাই। রুশো: আচ্ছা আপু, তুমি কি আমাকে রাগ করে ঘুষি মারলে, না মজা করে?লাভিন আপু: রাগ করে, কেন?রুশো: না, তাহলে ঠিক আছে। মজা আমি মোটেই পছন্দ করি না। মা: আমি ভীষণ খুশি যে তুমি আজ কলম হারাওনি।মাইশা: কিন্তু আম্মু, আমি যে আজ ছাতাটা হারিয়ে ফেলেছি। শিক্ষক ছাত্রকে ইংরেজি ট্রান্সলেশন শেখাচ্ছেন। বলো তো, ‘কলা’ ইংরেজি কী?ছাত্র: স্যার, এটা তো সহজ, ‘বেনানা’।শিক্ষক: হয়নি, ‘বেনানা’ মানে তো যার নানা নেই। শব্দটি হবে ‘ব্যানানা’, বুঝলে। আকাশ: দোস্ত, আজকে আরও দুই প্লেট খাবার খেতে পারব। তিন প্লেট খাওয়ার পরও পেটটা কেমন খালি খালি লাগছে।রুশো: আমি আজকে নিশ্চিত হলাম যে তোর ভুঁড়িতে লিক আছে। মেয়ে: মা জানো, আমি ফার্স্ট হয়েছি, একটু আগে স্যার ফোন করেছিলেন।মা: তাহলে ওনাকে আবার ফোন করো। তোমাদের স্কুলে তোমার নাম দুজনের আছে। টিকিট চেকার: আপনার টিকিট, প্লিজ।ঐশী: মনে হয়, আমি তা হারিয়ে ফেলেছি।টিকিট চেকার: এটা মোটেই ভালো অজুহাত নয়।ঐশী: বেশ, তাহলে আপনিই একটা ভালো অজুহাত বলে দিন।সংগ্রহে: মো. মাসুম হোসেন, বিজ্ঞান বিভাগচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ।