কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 চিড়িয়াখানায় পাশাপাশি খাঁচায় বন্দী এক বাঘ ও এক গন্ডার কথা বলছে।বাঘ: দোস্ত, সেমাই খেতে ইচ্ছে করছে।গন্ডার: মঙ্গলবার এক প্লেট সেমাই দিয়েছিল, বাসি ভেবে খাই নাই।বাঘ: দোস্ত, মিস করছস।গন্ডার: আরে মিস করি নাই। আজ (শুক্রবার) ঘুম ভাঙতেই টের পেলাম, সেদিন টাটকা সেমাই-ই দিয়েছিল। প্লেটটা খাঁচাতেই ছিল। পরে গাপুস-গুপুস করে খাইলাম। বনে নির্বাচন। শেয়াল পণ্ডিত নির্বাচন কমিশনার। ভোটাভুটি শেষ হওয়ার ৭২ ঘণ্টা পর শেয়াল ফলাফল ঘোষণা করতে মঞ্চে উঠেছে। সেই সময় কোত্থেকে এক গন্ডার ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ‘পণ্ডিত মশায়, আমাকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। ভোট দিতে দেয়নি।’শেয়াল বলল, ‘এ কথা আজ বলছ কেন?’গন্ডার বলল, ‘আমাকে যে বের করে দেওয়া হয়েছিল, এটা মাত্রই বুঝলাম।’ বিড়াল মিছিল নিয়ে যাচ্ছিল। হঠাৎ এক মৌমাছি বিড়ালের গায়ে হুল ফুটিয়ে দিল। বিড়াল মৌমাছিকে জিজ্ঞেস করল, আমার গায়ে হুল ফুটিয়ে দিলে কেন?মৌমাছি বলল, তোমার সাঙ্গপাঙ্গরা স্লোগান দিচ্ছে, মিউ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তাই আমি পরখ করলাম।কবির উদ্দিনআশেক মাহমুদ কলেজ, জামালপুর।