কৌতুক
শিক্ষক: এখান থেকে চাঁদ দূরে, না আমেরিকা দূরে?ছাত্র: আমেরিকা, স্যার।শিক্ষক: কী করে?ছাত্র: চাঁদ তো আমি ভালোই দেখতে পাই। আমেরিকা দেখতে পাই না। শিক্ষক: আমি যদি তোমাকে দুটো ভেড়া আর চারটি কুকুর দিই, তাহলে সব মিলে তোমার কটা প্রাণী হবে?ছাত্র: নয়টা, স্যার।শিক্ষক: কীভাবে?ছাত্র: আমার কাছে আগে থেকেই একটা কুকুর, একটা টিয়া আর একটা গিনিপিগ ছিল। মা ছেলেকে আখ খেতে উপদেশ দিচ্ছেন। এতে দাঁতের মাড়ি শক্ত হয়। ছেলে আখ চিবুতে চিবুতে প্রশ্ন করে, এতে দাঁতের মাড়ি যদি সত্যিই শক্ত হয়, তাহলে বুড়ো দাদিমাকে দিলে কেমন হয়? দুই বন্ধু আলোচনা করছিল।প্রথম বন্ধু: এই ইমন, বল তো, বক্সিংয়ের চারপাশে দড়ি দিয়ে ঘেরা থাকে কেন?দ্বিতীয় বন্ধু: একজন আরেকজনকে ঘুষি মেরে প্রতিশোধ নেওয়ার আগে যেন পালিয়ে যেতে না পারে।(সংগ্রাহকের নাম পাওয়া যায়নি।) দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—প্রথম জন: একটা কথা বলি। দ্বিতীয় জন: আচ্ছা বল।প্রথম জন: তোর মাথাটা এত বড় কেন?দ্বিতীয় জন: পৃথিবীটা বড় তো, তাই। চুমকী আক্তার, ষষ্ঠ শ্রেণী, শিশুপল্লী প্লাস বিদ্যালয়