কৌতুক
এক প্রতিষ্ঠানের গেট দিয়ে সবাই যাওয়া-আসা করছে, কিন্তু দারোয়ানকে জিজ্ঞাসা করে কেউ যাওয়া-আসা করছে না। এক ভদ্রলোক মনে করলেন, দারোয়ানের অনুমতি নিয়েই যাব।ভদ্রলোক: ভাই, ভেতরে যাব?দারোয়ান: না।ভদ্রলোক: সবাই যে গেল?দারোয়ান: সবাই কি আমাকে জিজ্ঞেসা করেছে? শিক্ষক: বাংলাদেশের রাজধানী ঢাকা। ছাত্র: স্যার, বাংলাদেশের রাজধানী কী দিয়ে ঢাকা? প্রথম বন্ধু: আমাকে শুধু পিঁপড়া কামড় দেয় কেন?দ্বিতীয় বন্ধু: কাল থেকে আমি তেলাপোকাকেও খবর দেব তোকে কামড়ে যেতে। প্রথম বন্ধু: মানে?দ্বিতীয় বন্ধু: তুই তো বললি, তোকে শুধু পিঁপড়া কামড় দেয়। প্রথম জন: তুমি কতটা ওজন বইতে পারো?দ্বিতীয় জন: তা মণ খানেক।প্রথম জন: আচ্ছা, তোমাকে যদি দুই মণ ওজনের এক মানুষকে বয়ে নিয়ে যেতে বলা হয়, তবে তুমি কী করবে?দ্বিতীয় জন: দুবারে নিয়ে যাব। নাতি: নানা চলো, আজ পার্কে বেড়াতে যাই।নানা: নিশ্চয়ই যাব। ১০০ বার যাব। নাতি: না থাক, তাহলে যাব না। নানা: কেন? এই বললে যে যাবে।নাতি: ১০০ বার গেলে তো আমার পা ব্যথা হয়ে যাবে।তানিম আলমএকাদশ শ্রেণীশহীদ পুলিশ স্মৃতি কলেজমিরপুর, ঢাকা বাসে এক যাত্রীর পকেটে হাত ঢোকাচ্ছিল এক পকেটমার। যাত্রী: একি! আপনি আমার পকেটে হাত ঢোকাচ্ছেন কেন?পকেটমার: দুঃখিত, আমি মনে করেছিলাম এটা আমার পকেট। এ কথা শুনে তার গালে একটি থাপড় মারল যাত্রী। পকেটমার: আপনি আমার গালে থাপড় মারলেন কেন? যাত্রী: দুঃখিত, আমি মনে করেছিলাম, এটা আমার গাল।আবীর মাহমুদদশম শ্রেণীসরকারি মুসলিম উচ্চবিদ্যালয়