কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ভাই: কী অবস্থা ‘শর্ট টাইম মেমরি লস’, তোমার খবর কী?বোন: আমি কিন্তু একটু আগেই আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম, ভাইয়া। আপনি কিন্তু ভুলে গেছেন। এখন দেখছি, আপনি ‘ফুলটাইম মেমরি লস’। বাসায় এক ভদ্রলোক বেড়াতে এসেছেন, যাঁর মুখে গোঁফ রয়েছে।মাইশা: ভাইয়া, একটা লোক এসেছে, ওনার না ‘বোগ’ আছে। ভাইয়া: ‘বোগ’টা আবার কী?মাইশা: ওই যে, নাকের নিচে কালো কালো থাকে যে। মাইশাকে বলা হলো খাওয়ার সময় হাঁচি এলে খাবারের ওপর থেকে মুখ সরিয়ে নিতে হয়। সে খাবারের দিক থেকে মুখ ফিরিয়ে তার আম্মুর দিকে ফিরে হাঁচি দিল। সবাই যখন তাকে বকা দিতে শুরু করেছে, সে তখন বলল, বারে, আম্মুকে তো আমি আর খাব না। ক্রেতা: আচ্ছা ভাই, আপনার দোকানে কি ‘কিটক্যাট’ পাওয়া যাবে?বিক্রেতা: জি না। আমার দোকানে কোনো কাঠ পাওয়া যায় না। মামা: কি রে, তোর পেট এত ফুলে গেল কীভাবে?ভাগনি: গতকাল তোমার ছেলের সঙ্গে খেলার সময় ওর খেলনা ফুটবলটা গিলে ফেলেছি।মো. মাসুম হোসেনবিজ্ঞান বিভাগ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ।[email protected]