কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ছেলে: আম্মু, দেখো দেখো, ওই মিষ্টিগুলো পানিতে ডোবানো। মা: তার মানে কী? মিষ্টি আবার পানিতে ডোবানো হয় কীভাবে?ছেলে: ওই যে, ওইগুলো।মা: আরে, ওগুলো তো ‘রসগোল্লা’। সারিকা: সেই কখন থেকে দেখছি, তুমি আমার দিকে তাকিয়ে আছ। কারণটা কী?রুশো: আমারও তো সেই একই প্রশ্ন, সেই কখন থেকে দেখছি, তুমি আমাকে লক্ষ করছ। ক্রেতা: আপনার কাছ থেকে এক সপ্তাহ আগে একটা টেবিল নিয়ে গিয়েছিলাম, মনে পড়ছে?বিক্রেতা: হ্যাঁ, মনে পড়বে না কেন?ক্রেতা: টেবিল তো এক সপ্তাহের বেশি চলল না।বিক্রেতা: আরে! আপনাকে ওটা চালাতে বলল কে? ওটা ঘরে রাখার জিনিস, রাখতে পারতেন। মিনহাজ: আর একটা কথা বললে তোর খবর আছে। আমার মাথায় রক্ত টগবগ করে ফুটতেছে।রুশো: দোস্ত, একটা কথা, বাসায় গ্যাস নাই, যদি অনুমতি দিতি, তাহলে চায়ের পাত্রটা তোর মাথায় একটু রাখি, চা খেতে ইচ্ছা করছে। মো. মাসুম হোসেনবিজ্ঞান বিভাগ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ। দুই ফুটবল কোচের মধ্যে কথা হচ্ছে—প্রথম কোচ: আমার ‘ইলেভেন স্টার ক্লাব’ প্রতিবার টুর্নামেন্টে সেমিফাইনালে হেরে যায়। কী করি, বলুন তো?দ্বিতীয় কোচ: কী আর করবেন, সেমিফাইনালটা না খেললেই হয়। খোকা (দোকানিকে): এক কেজি আলু দিন তো। ছোট ছোট দেখে দেবেন।দোকানদার: সেকি! সবাই তো বড় আলুই নিতে চায়।খোকা: বড়গুলো বড্ড ভারী, আমার বয়ে নিয়ে যেতে কষ্ট হয়। শিক্ষক: বলো তো, কোনটা বেশি দরকারি? চাঁদটা, না সূর্যটা?ছাত্র: চাঁদটা।শিক্ষক: কেন?ছাত্র: দিনের বেলা তো আলোর অভাব নেই। রাতের বেলা অন্ধকার। তাই চাঁদ বেশি প্রয়োজন!তানিম আলমএকাদশ শ্রেণীশহীদ পুলিশ স্মৃতি কলেজমিরপুর, ঢাকা।