কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 শিক্ষক ছাত্রদের অঙ্ক করাচ্ছেন। এক ছাত্র জিজ্ঞেস করল, ‘স্যার, এটা কী অঙ্ক?’শিক্ষক: ‘ভাগ।’ছাত্রকে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। শিক্ষক বললেন, ‘চলে যাচ্ছ যে?’ ছাত্র: ‘আপনিই তো বললেন, ভাগ।’ মা ছেলেকে পড়াচ্ছেন, ‘মাই হেড—আমার মাথা।’ছেলে: ‘মাই হেড—আম্মুর মাথা।’ দুই বান্ধবী কথা বলছে।প্রথম বান্ধবী: জানিস, আমার স্বামীর খুব ভুলোমন। বাজার থেকে মাছ আনতে বললে আনে সবজি, সবজি আনতে বললে আনে মাছ!দ্বিতীয় বান্ধবী: আর আমার স্বামী তো সবই ঠিকমতো করে। কিন্তু একদিন বাজারে আমাকে দেখে জিজ্ঞেস করে, ‘মিস, আপনাকে চেনা চেনা লাগছে। আপনি কি বিবাহিতা?’সাদিয়া দূর্দানাশোলাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ। ছেলে: মা, আইসক্রিম খাব।মা: না। আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে। ছেলে: মা, সোয়েটার পরে খাব। গণক ও ক্যাবলার মধ্যে কথা হচ্ছে।ক্যাবলা: বলেন তো, আমি কত দিন বাঁচব?গণক: ৯০ বছর।ক্যাবলা: যদি এর আগেই আমি মারা যাই?গণক: সঙ্গে সঙ্গে টাকা ফেরত। একদিন একটা কারণে এক বৃদ্ধ দাদা তাঁর নাতির ওপর রাগ করে বললেন, ‘পাজি, তোকে এক লাথি দিয়ে হাড়গোড় ভেঙে ফেলব।’নাতি: আর আমার বুঝি পা নেই?দাদা: (চোখ গরম করে) কী? তুইও আমাকে লাথি মারবি?নাতি: না, দৌড় দেব।সম্প্রীতি ফাইরুজ আহমেদপঞ্চম শ্রেণী, উদ্দীপন বিদ্যালয়।