কৌতুক
শিক্ষক ও ছাত্রের মধ্যে কথা হচ্ছে—শিক্ষক: বলো তো, ‘হাসা’ শব্দটির ইংরেজি কী?ছাত্র: লাফ!শিক্ষক: হাসাহাসির ইংরেজি কী, বলতে পারবে?ছাত্র: জি স্যার, ‘হাসাহাসির ইংরেজি হলো লাফালাফি’। পরীক্ষা শেষে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—প্রথম বন্ধু: দোস্ত, পরীক্ষা কেমন হলো?দ্বিতীয় বন্ধু: ফ্যাটফ্যাটি।প্রথম বন্ধু: তার মানে?দ্বিতীয় বন্ধু: ফ্যাট মানে মোটা, ফ্যাটি মানে মুটি। ফ্যাটফ্যাটি মানে মোটামুটি। এক ভদ্রলোক একদিন সকালে পত্রিকা পড়ছেন। হঠাৎ তাঁর ছেলে এসে তাঁকে বলল, বাবা, নেপালের রাজধানী কোথায়?বাবা: তোমার মাকে জিজ্ঞেস করো। তিনিই তো সব গুছিয়ে রাখেন। এক ইংরেজ বিকেলের নাশতা করতে এক বাংলা হোটেলে ঢুকলেন। দেখলেন, এক ভদ্রলোক চেয়ারে বসে আছেন। ইংরেজ: গুড আফটারনুন, ব্রাদার।ভদ্রলোক: মাফ করবেন স্যার, এখানে গুড়, আটা, নুন পাওয়া যায় না। এটা হোটেল, মুদির দোকান না। এক ভদ্রলোক কলকাতার এক বিখ্যাত হোটেলে খেয়েদেয়ে বেরোনোর পর বেয়ারাকে পাঁচ টাকা বকশিশ দিলেন। বেয়ারা সবিনয়ে বলল,এই হোটেলে আমাকে পাঁচ টাকা দেওয়া মানে আমাকে অপমান করা।ভদ্রলোক: তো, কত দিলে তুমি খুশি হবে?বেয়ারা: আজ্ঞে, আরও পাঁচ টাকা, মানে ১০ টাকা।ভদ্রলোক: দুঃখিত, তোমাকে দুবার অপমান করার কথা আমি ভাবতেই পারি না। ছেলে মায়ের কাছে এসে কাঁদতে লাগল।মা: কী হয়েছে বাবা, কাঁদছ কেন?ছেলে: বাবা দেয়ালে পেরেক ঠুুকতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছেন।মা: এর জন্য কাঁদতে আছে? তুমি তো হাসলেই পারতে।ছেলে: আমি হেসেছিলাম তো। সে জন্য তো বাবা আমাকে...। রাহুল রায়বানিয়াচং, সিলেট।