কৌতুক
বাংলাদেশের একটি লঞ্চে আমেরিকা, ইরাক ও বাংলাদেশের তিনজন লোক উঠেছেন। সবাই নিজেদের দেশকে খুব বড় করে দেখানোর চেষ্টা করছেন। তখন আমেরিকার লোকটি এগিয়ে গিয়ে তাঁর ব্যাগ থেকে একটি পেপসি বের করলেন। আমেরিকার লোকটি: এক বোতল জুস খেতে খেতে সে সেটা পানিতে ফেলে দিয়ে বললেন, এসবের কোনো অভাব নেই আমার দেশে। ইরাকের লোকটি: গায়ে অল্প তেল লাগিয়ে সেটা পানিতে ফেলে দিয়ে বললেন, এসবের কোনো অভাব নেই আমার দেশে। বাংলাদেশের লোকটি: অনেক চিন্তা করে তিনি এক লোককে এনে পানিতে ফেলে দিয়ে বললেন, এসবেরও কোনো অভাব নেই আমার দেশে। দুইজন লোক বাসে উঠেছেন। তখন তাঁদের মধ্যে সিট নিয়ে সমস্যা হলো: দ্বিতীয়জন: প্রথমজনকে বললেন, এটা আমার সিট (টিকিট দেখিয়ে)। প্রথমজন: বাসের মধ্যে একটি লেখা পড়তে বললেন। দ্বিতীয়জন: পড়লেন, ‘কোনো সমস্যা হলে চালককে জানান।’দ্বিতীয়জন: চালক ভাই, আপনাদের এই সিটটায় কি দুজন বসব? চালক: বাসের আরেকটি লেখা পড়তে বললেন। দ্বিতীয়জন: পড়লেন, ‘গাড়ি চলন্ত অবস্থায় চালকের সঙ্গে কথা বলা নিষেধ।’দ্বিতীয়জন: আরে ভাই, আপনাদের তো কোনো কাণ্ডজ্ঞান নেই। প্রথমজন: ভাই, এই লেখাটি পড়ুন। দ্বিতীয়জন: পড়লেন। ‘ব্যবহারেই বংশের পরিচয়।’ নুসরাত ফৌজিয়া দশম শ্রেণী, কাপ্তাই উচ্চবিদ্যালয়, কাপ্তাই, রাঙামাটি।