কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মামা ও ভাগনের মধ্যে কথা হচ্ছে—ভাগনে: আচ্ছা মামা, আম ও কাঁঠালের সময় ঝড় হয় কেন?মামা: তুই কি তাও জানিস না?ভাগনে: না, মামা।মামা: আরে, ঝড় না হলে মানুষ গাছের নিচ থেকে কীভাবে আম কুড়াবে? হামিদ ও রাকিবের মধ্যে কথা হচ্ছে—হামিদ: রাকিব, তুই আমাকে রাত ১০টায় ফোন দিস।রাকিব: তাহলে তুই রাত নয়টা ৫৯ মিনিটে আমাকে ফোন করে মনে করিয়ে দিস। দিপু: চল তো টিপু, চোখের ডাক্তারের কাছে যাই।টিপু: কেন?দিপু: আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না।টিপু: তোর চোখ তো একদম ঠিক আছে।দিপু: (রাগান্বিত হয়ে) তুই কী করে বুঝলি?টিপু: ওই যে সূর্যটা দেখতে পাচ্ছিস?দিপু: হ্যাঁ, পাচ্ছি।টিপু: তাহলে আর কত দূরের জিনিস দেখবি। সংগ্রহে: লাজুক ও লালিত্যকুষ্টিয়া থেকে