কৌতুক
শিক্ষক: টেলিভিশন দেখার কুফল কী?ছাত্র: এতে মারামারির প্রভাব বেড়ে যায়।শিক্ষক: কেন?ছাত্র: আমি পড়ার সময় টিভি দেখলেই বাবা মার দেন। প্রথম লোক: এই যে, গাধাটাকে নিয়ে কই যাচ্ছেন?দ্বিতীয় লোক: এটা তো গাধা নয়, ছাগল।প্রথম লোক: আরে আমি তো ছাগলটাকেই জিজ্ঞেস করেছি! ট্রেনচালককে সাংবাদিকের প্রশ্ন—সাংবাদিক: আপনি কীভাবে এই অ্যাক্সিডেন্ট করলেন?চালক: এক লোক রেললাইনে দাঁড়িয়েছিল। তার জন্য গতির পরিবর্তন হয়েছে।সাংবাদিক: তাকে বাঁচাতে গিয়ে আপনি এতজনকে মেরে ফেললেন?চালক: আরে না, সে যখন রেললাইন ছেড়ে মাঠে দৌড় দিল, তাকে মারার জন্য আমিও ট্রেন নিয়ে মাঠে ছুটলাম। চিড়িয়াখানায় এক লোক মরা হাতির খাঁচার সামনে কপাল চাপড়ে কাঁদছে। তা দেখে একজন লোক জানতে চাইলেন—লোক: আহারে! আপনি বোধহয় হাতিটির মাহুত। তার শোকে কাঁদছেন?ক্রন্দনরত ব্যক্তি: আরে না! আমি কবর খোঁড়ার কাজ করি!সংগ্রহে: মেহ্নাজ মুমতাহিনা, হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা। শিক্ষক: এত করে তোকে ইংরেজি শেখালাম তুই কিনা ইংরেজিতে ফেল করলি!ছাত্র: স্যার, ইংরেজিতে পাস করার জন্যই কি আমরা বায়ান্নর ভাষা আন্দোলন করেছিলাম?শিক্ষক: তা অঙ্কেও ফেল করলি কেন? হতভাগা, দশ আর দশে যোগ করলে কী হয়? দুই হয়, শূন্যটা বাদ দিলি কেন?ছাত্র: স্যার, আপনিই তো বলেছেন, শূন্যের কোনো দাম নেই, স্যার যে জিনিসের দাম নেই, সে জিনিস লিখে লাভ কী?শিক্ষক: ইতিহাসেও তো ফেল করলি। একটা প্রশ্নেরও উত্তর দিসনি, কেন বল?ছাত্র: কী করে দেব স্যার, সব ৫০০ বছর আগের ঘটনা নিয়ে প্রশ্ন? তখন কি আমার জন্ম হয়েছিল স্যার?সংগ্রহে: আবীর মাহমুদ