কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ধীরেন স্যার (ঘুমন্ত সন্টুদাকে লক্ষ করে): এই যে মশাই, আমার ক্লাসে তুমি কিছুতেই ঘুমাতে পারবে না।ঘুমন্ত সন্টুদার জবাব: পারব স্যার, আপনি আরেকটু আস্তে কথা বললেই পারব। কাটলেটে কামড় বসিয়েই চটে গেল সন্টুদা। নাক ফুলিয়ে ডাকল বেয়ারাকে, ‘এটা কি গতকালের কাটলেট?’ জিজ্ঞাসা করল বেয়ারাকে।—জি, হুজুর।—আমি তো বাসি কাটলেট চাইনি। আজকেরটা আনো। হুকুম দিল সন্টুদা।—আইজকারটা চাইলে কালকা আহন লাগব, হুজুর। জবাব দিল বেয়ারা। সন্টুদা: আচ্ছা বাবা, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলতেন?সন্টুদার বাবা: কেন রে, সন্টু? হঠাৎ এ রকম অদ্ভুত প্রশ্ন?সন্টুদা: না মানে...সেদিন তাঁর এক কবিতায় পড়েছিলাম। ‘ভগবান, বল দাও মোরে বল দাও।’সোহেলী হাসান দশম শ্রেণী, কুমিল্লা মডার্ন হাইস্কুল, কুমিল্লা। আরজে ও শ্রোতার মধ্যে কথা হচ্ছে:আরজে: আপনার নাম? কোথা থেকে বলছেন?শ্রোতা: আমার নাম...। আমি...থেকে বলছি।আরজে: আপনি কী করেন?শ্রোতা: প্রফেশনাল রেডিও লিসেনার, এমনিতে মাঝেমধ্যে পড়াশোনা করি। কোচ ও অভিজ্ঞ স্ট্রাইকারের মধ্যে কথা হচ্ছে খেলা শুরুর আগে: (ফুটবল)কোচ: তোমাকে মাঠে নেমে প্রতিপক্ষের জালে বল ঢোকাতে হবে, যেভাবেই হোক।খেলোয়াড়: জি, আচ্ছা।খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্ট্রাইকার বল হাতে নিয়ে দৌড় দিয়ে প্রতিপক্ষের জালে গিয়ে সেটি ঢুকিয়ে দিয়ে এল!! বিশ্বকাপের একটি ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এক খেলোয়াড় প্রতিপক্ষের এক খেলোয়াড়কে লাথি মেরে ফাউল করে বসল। কিন্তু রেফারির মুখে তখন চুইংগাম ছিল বলে তিনি বাঁশি বাজাতে পারেননি। তখন ফাউলের শিকার খেলোয়াড় উঠে দাঁড়িয়ে দেখল রেফারি বাবল ফোলাচ্ছে। তা দেখে সে রেগে বলে কষে একটা ম্যারাডোনা কিক লাগাল রেফারির মুখ বরাবর এবং বাবলের সঙ্গে বলটি লেগে সেটি রেফারির মুখের সঙ্গে আটকে গেল। সেটি দেখে ভাষ্যকার: অসাধারণ একটি কিক এবংখেলোয়াড়রেফারির মুখকে গোলপোস্ট ভেবে সেখানেই কিক নিল এবং গোওওওল!!!ইসতিয়াক হোসেনঅষ্টম শ্রেণী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।