কৌতুক
ক্রেতা: তেলাপোকা মারার ওষুধ আছে?বিক্রেতা: আছে।ক্রেতা: তেলাপোকা মারার অপরাধ কার হবে? আপনার না আমার?বিক্রেতা: কারও নয়।ক্রেতা: কেন?বিক্রেতা: এতে তেলাপোকা মরলে তবেই না অপরাধের প্রশ্ন উঠবে! প্রথম বন্ধু: দোস্ত, আমি বড্ড বিপদে পড়েছি। আমার কাছে বিষ খাওয়ার পয়সাও নেই। কিছু টাকা ধার দে। দ্বিতীয় বন্ধু: না ভাই, এ অবস্থায় আমি তোকে টাকা দিতে পারব না। বিষ খেয়ে মারা গেলে আমার টাকাটা ফেরত দেবে কে?সংগ্রহ: তানিম আলমদ্বাদশ শ্রেণী, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর, ঢাকা সন্টুদা বই পড়েনি। তবুও ফাইনাল পরীক্ষা দিতে এল। পরীক্ষায় একটি প্রশ্ন পড়েছে: সিপাহি বিপ্লব সম্বন্ধে যা জানো লেখো।পাশের ছেলের খাতার দিকে তাকিয়ে দেখল, সে লিখেছে: ১৮৫৭ সালে দেশব্যাপী বিদ্রোহের আগুন জ্বলিয়া উঠিল।আর কিছু সন্টুদা ওই ছেলের খাতা থেকে দেখতে পারল না। তাই সে অনেক ভেবেচিন্তে লিখল: ১৮৫৭ সালে দেশব্যাপী বিদ্রোহের আগুন জ্বলিয়া উঠিল। সমস্ত ঘরবাড়ি ও দোকানপাট এ আগুনে পুড়িয়া সাফ হইয়া গেল। জিনিসপত্রের দাম বাড়িয়া গেল। দেশবাসীর দুর্ভোগ চরমে উঠিল।ম্যাট্রিক পাস করে সন্টুদা পাড়ার সাইবার ক্যাফের নিয়ন্ত্রক পদের ইন্টারভিউ দেওয়ার সাহস জোটালেন। কিন্তু আফসোস! চাকরিটা হলো না। তাই তুমুলদার প্রশ্ন, কিরে সন্টু, তোর চাকরিটা হলো না কেন? সন্টুদা: আর বলিস না, নিউমোনিয়ার জন্য।তুমুলদা: ইন্টারভিউর সময় নিউমোনিয়া হয়েছিল বুঝি তোর?সন্টুদা: না-না, সে রকম নারে, দোস্ত। নিউমোনিয়া বানান করতে বলেছিল, আমি পারিনি, তাই।সোহেলী হাসান১৮৯ মনিরা কাদের ভবন, নজরুল সড়ক, কুমিল্লা