কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জ্যামিতির শিক্ষক: পারভেজ বলো তো, বিন্দু ও রেখার মধ্যে পার্থক্য কী?পারভেজ: স্যার, বিন্দু ও রেখা দুজনই আমাদের পাড়ার মেয়ে। তবে বিন্দুর চেয়ে রেখা বেশি সুন্দরী। বাবা: উঠে পড়ো খোকা, দেখছ না সূর্য উঠে গেছে। এখনো শুয়ে আছ?ছেলে: হ্যাঁ বাবা, কিন্তু সূর্য তো রোজ সন্ধ্যা ছটায় ঘুমাতে যায়। আমাকে যে রাত ১১টা পর্যন্ত পড়তে হয়। মা: কিরে খোকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস কেন?ছেলে: শুনলে না, বাবা একটু আগে বলে গেলেন, এত বড় ছেলে শুধু বসে বসে খায়। জ্যোতিষী: আপনি কমপক্ষে ৮০ বছর বাঁচবেন। এ বাঁচা আপনার আর কেউ ঠেকাতে পারবে না।ব্যক্তি: যদি না বাঁচি।জ্যোতিষী: তাহলে এসে আমার দুই গালে দুটি চড় মেরে যাবেন।ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথোপকথন হচ্ছে— ক্রেতা: আমাকে তাড়াতাড়ি একটি ব্যাগ দিন। বাস আসছে, এখনই বাস ধরতে হবে।বিক্রেতা: দুঃখিত, বাস ধরার মতো এত বড় ব্যাগ আমার দোকানে নেই। প্রান্ত দেপঞ্চম শ্রেণী, ইনাতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।