কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সন্টুদা ঘুমাতে যাওয়ার আগে বারবার কাতর হয়ে বলছিল, ‘হে ভবগান, ঘানার রাজধানী অটোয়া করে দিও।’ শুনে তার বড়দা ঘন্টু বলল, ‘কিরে সন্টু, তুই এসব কি রূপকথা বকছিস।’সন্টুদা: আরে দাদা, আমি আজ ভূগোল পরীক্ষায় ঘানার রাজধানী অটোয়া লিখে এসেছি তো তাই...। জুয়েল: জানিস মিন্টু, আমি না ছোট্ট থাকতে একবার হেলিকপ্টার থেকে ছিটকে পড়ে গিয়েছিলাম।মিন্টু: তুই কি হেলিকপ্টার থেকে পড়ে মরে গিয়েছিলি?জুয়েল: কেমনে বলি, ছোট্টবেলার কথা মনে নেই যে! শিক্ষক ছাত্রদের বোঝাচ্ছেন: তোমরা যদি কখনো দেখ, কেউ পানিতে ডুবে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার চুল টেনে ধরে তাকে পানি থেকে উদ্ধার করবে।ছাত্র: স্যার, আপনি যদি ডুবে যান, তাহলে উদ্ধার করব না।শিক্ষক: কেন?ছাত্র: কারণ, আপনার মাথায় তো চুল নেই। সোহেলী হাসাননজরুল সড়ক, কুমিল্লা।