কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী ও স্ত্রীর মধ্যে কথোপকথন:স্বামী: (স্ত্রীকে) এই, শুনছ! আমার শার্টটা ধুয়ে রাখবে। নইলে...স্ত্রী: (রেগে গিয়ে) নইলে, নইলে কী করবে?স্বামী: নিজেই ধুয়ে নেব। খেতে বসে স্ত্রীর প্রতি স্বামীর অভিযোগ:স্বামী: কী যে রান্না করেছ, সব গোবরের মতো স্বাদ।স্ত্রী: হায় রে পোড়া কপাল! তুমি আবার গোবরও খেয়েছ? নিরক্ষর চাষি তার স্ত্রীকে বলছে:স্বামী: সরকার খেতে কারেন দিছে। খুব হস্তা, জানো।স্ত্রী: তাই, তাইলে তাড়াতাড়ি কয়েক মণ কারেন কিন্যা রাহো। স্বামী ও স্ত্রীর মধ্যে কথোপকথন:স্ত্রী: আজ ২০ বছর হয়েছে, সেই থেকে তোমার জন্য রান্না করছি। কিন্তু তার বদলে আমি কী পেয়েছি? না, কিছু না।স্বামী: তুমি কিছু না পেয়ে ভালোই করেছ গিন্নি। এই ২০ বছরে আমি কী পেয়েছি জানো, পেটের অসুখ আর আমাশয়।