কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 নেপাল ও ভুটান নামে দুজন ছাত্র ছিল। তারা ছিল খুব দুষ্টু।একদিন স্যার এসে বললেন, কাল স্কুলে শিক্ষা কর্মকর্তা আসবেন। তিনি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন।পরদিন নেপাল ও ভুটান স্কুলে এল, কিন্তু নেপাল ক্লাস করবে না বলে বাথরুমে লুকিয়ে থাকল। তা দেখে ভুটান বলল, সেও ক্লাস করবে না। তখন সে বেঞ্চের নিচে লুকিয়ে থাকল।যথারীতি শিক্ষা কর্মকর্তা এলেন এবং ছাত্রদের প্রশ্ন করলেন—শি. ক.: বলো তো, নেপাল কোথায় অবস্থিত?ছাত্ররা: স্যার, বাথরুমে।শি. ক.: একটু থতমত খেয়ে বললেন, তাহলে বলো তো, ভুটান কোথায় অবস্থিত?ছাত্ররা: স্যার বেঞ্চের নিচে। লঞ্চে কিছু যাত্রী উঠেছে। হঠাৎ এক ছেলে চিৎকার করে বলল, তার বাবাকে পানি থেকে তুলে আনতে। তার বাবা পানিতে পড়ে গেছে।কিছুক্ষণ পর হইচইয়ের মধ্যেই আবার একজনের পানিতে পড়ার শব্দ পাওয়া গেল। তখন কয়েকজন বলল, মনে হয়, ওই লোককে বাঁচাতে নেমেছে।কিছুক্ষণ পর দ্বিতীয়বার পানিতে পড়ে যাওয়া লোক পানি থেকে প্রথম লোকটিসহ উঠে গালাগাল শুরু করেছে।অন্য যাত্রীরা: ভাই, আপনার কী দয়া। আপনি লোকটাকে বাঁচালেন। তা ভাই, গালাগাল করছেন কেন?ব্যক্তিটি: আগে বলেন, কোন শালা আমারে ধাক্কা দিয়ে পানিতে ফেলেছে। স্যার ক্লাসে পড়াচ্ছেন: আমিনার জন্ম শুক্রবারে।তখন এক ছাত্র উঠে বলল, স্যার...স্যার: কী?ছাত্র: স্যার, শুক্রবার তো বন্ধে দিন, তাহলে আমিনার জন্ম শুক্রবারে হলো কীভাবে?সংগ্রহ: নুসরাত ফৌজিয়া চৌধুরী, ঢাকা দক্ষিণ, সিলেট।