কৌতুক
উকিল: বলো, তুমি কী কাজ করো?আসামি: কোনো কাজ করি না, স্যার।উকিল: মিথ্যা বলো কেন? তোমার কাজ তো ভিক্ষা করা।আসামি: এটা যদি কাজ হয়, তাহলে মানুষ বলে কেন, ভিক্ষা না করে কাজ করে খাও। ছেলে: বাবা, কলা খাব।বাবা: পয়সা তো নেই। খাবি কী দিয়ে?ছেলে: কেন, রুটি দিয়ে। মাইক টেস্টিং: জিরো, ওয়ান, টু, থ্রি, হ্যালো, হ্যালো।ছেলে: মা, ওয়ান-টু-থ্রির আগে তো নার্সারি, কেজি। জিরো-জিরো করছে কেন?বাবা: খোকা, সাত সকালে রেডিও খুললি কেন?ভদ্রমহিলা কী বিশ্রী চিৎকার করছেন।খোকা: ওটা রেডিও নয়, বাবা। মা তোমাকে বাজারে যেতে বলছে।সংগ্রহ: তানিম আলমদ্বাদশ শ্রেণী, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর, ঢাকা পরীক্ষার হলে বসে দুই ছাত্র গল্প করছিল, তাই দেখে শিক্ষক বললেন—শিক্ষক: তোমরা কথা বলছ কেন?ছাত্র: স্যার, প্রশ্নে বলা আছে আলোচনা করতে, তাই আমরা আলোচনা করছি। সংগ্রহ: নুসরাত ফৌজিয়া চৌধুরী ঢাকা দক্ষিণ, সিলেট।