কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা-মেয়ের মধ্যে কথা হচ্ছে:মেয়ে: আম্মু বাসায় ঝাল কিছু আছে? ঝাল কিছু খেতে ইচ্ছা করছে।মা: হ্যাঁ, আছে তো, ফ্রিজ থেকে দুটো কাঁচামরিচ বের করে খেয়ে নাও। বাগ্ধারার প্রয়োগ নিয়ে জিজ্ঞেস করছেন বাংলা শিক্ষক:শিক্ষক: বলো তো, ‘আকাশ থেকে পড়া’ এই বাগ্ধারার উদাহরণ কী হবে?ছাত্র: স্যার, এটা হবে, ‘আমার বন্ধু আকাশ থেকে পড়ে হাত ভেঙে ফেলল।’ সাজিদের সঙ্গে তার বাবার কথা হচ্ছে:বাবা: কিরে ব্যাটা, স্কুল থেকে আসার পর থেকে দেখছি মুখ কালো করে আছিস, কিছু হয়েছে নাকি?সাজিদ: স্যার আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন বেলজিয়ামের রাজধানী কোথায়, আমি বলতে পারিনি, তাই দাঁড় করিয়ে রাখলেন।বাবা: (অন্যমনস্কভাবে) পড়ালেখার জিনিস ঠিকভাবে গুছিয়ে না রাখলে শাস্তি তো পেতেই হবে, তাই না।সংগ্রহ: মাসুম হোসেনদক্ষিণ ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়