কৌতুক
এক ভদ্রলোক তাঁর বাড়িতে চুরির পর থানায় ডায়েরি করতে এসেছেন—দারোগা সাহেব: আপনি চুরির সময় কী করছিলেন?ভদ্রলোক: জেগে ছিলাম।দারোগা: তাহলে চিৎকার করে লোক ডাকলেন না কেন?ভদ্রলোক: সময় পেলাম না যে।দারোগা: সে আবার কী!ভদ্রলোক: রাতে চোরটা ঘরে ঢুকল। আমি শুয়ে শুয়ে দেখলাম।তারপর আলমারি ভাঙল। মনে মনে বললাম, দেখি ব্যাটা কী করে। তারপর স্যুটকেস, বুককেস ভাঙল। মনে মনে বললাম, দেখি ব্যাটা এরপর কী করে। তারপর সব জিনিস কাপড়ে বেঁধে কাঁধে করে নিয়ে বেরিয়ে গেল। ভাবলাম, দেখি এরপর কী করে। তারপর বিছানায় শুয়ে শুয়ে দেখতে পেলাম, চোরটা দূরে মিলিয়ে গেল। তখন মনে মনে বললাম, দেখি ব্যাটা পরের দিন কী করে। গৃহশিক্ষক ছাত্রকে অঙ্ক বোঝাচ্ছেন—গৃহশিক্ষক: ধরো, তোমার বাবা আমার কাছ থেকে ১০০ টাকা ধার করেছেন। প্রতি মাসে ১০ টাকা করে শোধ দিচ্ছেন। তবে ৮ মাস বাদে তাঁর কত টাকা দেনা থাকবে?ছাত্র: ১০০ টাকা, স্যার।গৃহশিক্ষক: তোমার মাথায় গোবর আছে।ছাত্র: আমি ঠিকই বলেছি, স্যার। আপনি এখনো আমার বাবাকে চিনে উঠতে পারেননি। উনি আমার টিফিনের টাকাই দিতে চান না। আর... একদিন হঠাৎ দুই পাগলের মধ্যে ঝগড়া লাগে আকাশের সূর্যকে নিয়ে। এক পাগল বলে, ওটা আগুনের চাঁদ। আরেক পাগল বলে, লাল বল। ঝগড়া শেষ পর্যন্ত মারামারিতে গিয়ে দাঁড়ায়। এমন সময় আরেক পাড়ার পাগলের ডাক্তার এসে হাজির হয়। দুই পাগলই প্রশ্ন করে, ওটা আগুনের চাঁদ, না লাল বল?পাগলের ডাক্তার: আমি তো এ পাড়ায় থাকি না, তাই বলতে পারছি না!সংগ্রহে: আক্কাচ আলীফার্মগেট, ঢাকা।