কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে:প্রথম বন্ধু: তুই পরের জন্মে কী হবি?দ্বিতীয় বন্ধু: যদি সেই সুযোগ পাই, তবে তোশক হয়ে জন্ম নেব।প্রথম বন্ধু: কেন রে?দ্বিতীয় বন্ধু: সারা জীবন ঘুমিয়ে কাটানো যাবে। জাহাজের যাত্রী জাহাজের নাবিককে—তোমার বাবা, ঠাকুরদা, বড় ঠাকুরদা—সবাই কি জাহাজেই কাজ করতেন?নাবিক: জি, হ্যাঁ। জাহাজে কাজ করতে করতেই তাঁদের সবার জীবন গেছে। জাহাজেই মারা গেছেন তাঁরা।যাত্রী: অ্যাঁ, তবে তোমার জাহাজে কাজ নেওয়া ঠিক হয়নি।নাবিক: তা, আপনার বাবা, পিতামহ মারা গেছেন কীভাবে?যাত্রী: কেন, খাটে শুয়ে, যেমন অনেকেই মারা যায়।নাবিক: তবে তো আপনারও খাটে শোয়া উচিত নয়।সংগ্রহে: আমিনুল ইসলাম চৌধুরীজে কে হাইস্কুল, নবীগঞ্জ।