কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ট্রেনের কামরায় লেখা ছিল: ‘এটি সরকারি সম্পত্তি, এটিকে নিজের সম্পত্তি বলেই মনে করবেন।’এক চোর ট্রেনের ওই কামরায় উঠে পাখা ও লাইট খুলে তার পাশে লিখে দিল, ‘নিজের ভাগের অংশটা নিয়ে যাচ্ছি।’ফরহাদ: আমি এত মজার একটা জোকস শোনালাম, তুই তাও হাসলি না, কী ব্যাপার?মালেক: সরি দোস্ত, কিছু মনে করিস না। এখন একটু বিজি তো, পরে বাসায় গিয়ে হেসে নেব। তিতলি: আচ্ছা আপু, তুমি কি আমাকে রাগ করে চড় মারলে না মজা করে?ঐশী: রাগ করে, কেন।তিতলি: তাহলে ঠিক আছে। মজা করে মারা আমি মোটেই পছন্দ করি না। হোস্টেলে থাকা এক ছাত্রের টাকা চেয়ে বাবার কাছে পত্র‘বাবা, টাকা নাই। কী খাই? ইতি—তোমার ছেলে নিতাই।’ছেলের চিঠির জবাবে বাবা—‘টাকা সাফ, করো মাফ।ইতি তোমার—গরিব বাপ।’ ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামের দেয়াল বেয়ে ওঠার সময় দুই দর্শককে আটক করল পুলিশ।পুলিশ: দেয়াল বেয়ে উঠছিলে কেন?দর্শক: কী করব? আপনারা তো গেট বন্ধ করে দিয়েছেন।পুলিশ: গেট বন্ধই থাকবে। ওপরের নির্দেশ আছে, খেলা শেষ হওয়ার আগে কোনো দর্শক যেন বের হতে না পারে। এখন যাও, গ্যালারিতে বসো আর বাকি খেলা দেখো।সংগ্রহে: সাদিয়া সুলতানা চামেলিরাজশাহী বিশ্ববিদ্যালয়