কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 দুই ভাই। একজন চালাক, আরেকজন বোকা। তারা একই স্কুলে, একই কলেজে পড়ত। চালাক জন সবকিছু পারত, বোকা জন কিছু পারত না। চালাকেরটা দেখে লিখত। অতঃপর দুজনই ভালো ফল করল। এবার তারা গেল ক্যানসার ইনস্টিটিউটে চাকরি নিতে। প্রশ্নদাতা চালাক জনকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন—প্রশ্ন: বাংলাদেশ স্বাধীন হয় কোন সালে?উত্তর: ১৯৫২ সালে হওয়ার কথা, ১৯৭১ সালে হয়েছে।প্রশ্ন: একজন বিজ্ঞানীর নাম বলো।উত্তর: অনেকেই তো আছেন। যেমন—মার্কনি, নিউটন, আইনস্টাইন।প্রশ্ন: তুমি কি এই প্রতিষ্ঠানের মালিক হতে চাও?উত্তর: হওয়ার ইচ্ছা আছে।বোকা জনকে প্রশ্ন:প্রশ্ন: তোমার জন্ম কবে?উত্তর: ১৯৫২ সালে হওয়ার কথা, ১৯৭১ সালে হয়েছে।প্রশ্ন: তোমার বাবার নাম কী?উত্তর: অনেকেই তো আছেন। যেমন—মার্কনি, নিউটন, আইনস্টাইন।প্রশ্ন: তুমি কি পাগল?উত্তর: হওয়ার ইচ্ছা আছে। শিক্ষক: তোমার বাবার নাম কী?ছাত্র: জানি না, স্যার।শিক্ষক: তোমার বাবা কত স্পিডে গাড়ি চালান?ছাত্র: জানি না, স্যার।শিক্ষক: মুরগি কী পাড়ে?ছাত্র: জানি না, স্যার।শিক্ষক: বাসা থেকে সব শিখে আসবে।ছেলেটি বাসায় যায়—ছেলে: বাবা, তোমার নাম কী?বাবা: মফিজ মণ্ডল।ছেলে: তুমি কত স্পিডে গাড়ি চালাও?বাবা: ফুল স্পিডে।ছেলে: বাবা, মুরগি কী পাড়ে?বাবা: ডিম পাড়ে।সে স্কুলে গেল—শিক্ষক: গতকালের সব উত্তর বলো।ছাত্র: মফিজ মণ্ডল ফুল স্পিডে ডিম পাড়ে।সংগ্রহে: শাফকাত তানজীম আহমদসেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।