কৌতুক
ভিক্ষুক ও বাড়িওয়ালীর মধ্যে কথোপকথন—ভিক্ষুক: আম্মা গো...দুগা ভিক্ষা দেবেন?বাড়িয়াওয়ালী: মাফ করো।ভিক্ষুক: আচ্ছা তাই করুম, তয় ভিক্ষা বাড়াই দিতে হবে। কাকা ও ভাতিজার মধ্যে কথোপকথন— কাকা: টিপু, কাল তোমার পরীক্ষা?ভাতিজা: জি, কাকা!কাকা: তা পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি নিলে?ভাতিজা: ভালোই প্রস্তুতি নিয়ে রেখেছি, কাকা। কলম, নতুন জামা, প্যান্ট কেনা হয়েছে। আজ বাবা আবার নতুন এক জোড়া কেডস আনবেন। ছিনতাইকারী ও যাত্রীদের মধ্যে কথোপকথন—ছিনতাইকারী: দুঃখিত, আমি মনে করেছি এটা আমার পকেট।এ সময়ে ওই যাত্রী চট করে ছিনতাইকারীর গালে থাপড় মারল।ছিনতাইকারী: ভাই, আপনি আমাকে মারলেন কেন? যাত্রী: দুঃখিত! আমি মনে করেছিলাম এটা আমার গাল। ডাক্তার ও রোগীর মধ্যে কথোপকথন—ডাক্তার: আমার দেওয়া প্রেসক্রিপশন ফলো করছেন তো?রোগী: সেটা ফলো করলে মারাই যেতাম।ডাক্তার: তার মানে!রোগী: চারতলা থেকে প্রেসক্রিপশনটা নিচে পড়ে গেছে, বুঝুন এবার তাহলে।৫. খেতে বসে স্ত্রীর প্রতি স্বামীর অভিযোগ—স্বামী: কী যে রান্না করেছ, সব গোবরের মতো স্বাদ!স্ত্রী: হায়রে কপাল! তুমি আবার গোবরও খেয়েছ?সাদিয়া নাসনিনমনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সপ্তম শ্রেণী, ঢাকা