কৌতুক
শিক্ষক: তোমার বাবার নাম কী?ছাত্র: জানি না, স্যার।শিক্ষক: তোমার বাবা কত স্পিডে গাড়ি চালান?ছাত্র: জানি না, স্যার।শিক্ষক: মুরগি কী পাড়ে?ছাত্র: জানি না, স্যার।শিক্ষক: বাসা থেকে সব শিখে আসবে।ছেলেটি বাসায় যায়—ছেলে: বাবা, তোমার নাম কী?বাবা: মফিজ মণ্ডল।ছেলে: তুমি কত স্পিডে গাড়ি চালাও?বাবা: ফুল স্পিডে।ছেলে: বাবা, মুরগি কী পাড়ে?বাবা: ডিম পাড়ে।সে স্কুলে গেল—শিক্ষক: গতকালের সব উত্তর বলো।ছাত্র: মফিজ মণ্ডল ফুলস্পিডে ডিম পাড়ে।মা: ইদানীং বেগুন, টমেটোর দাম বাড়ছে।ছেলে: এখন কী করবে?মা: যেসব সবজির দাম বেড়েছে সেসব ডিপ ফ্রিজে জমাব।ছেলে: তা ভালো হবে।বাবা: রড-সিমেন্টের দাম খুবই বেড়েছে।ছেলে: তবে রডও ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করো। এক পুলিশ সুপার ছুটিতে বাড়ি গেল। রাতে তার বাড়িতে চোর ঢুকল। তখন তার স্ত্রী বলল, ও গো, আমাদের মালপত্র সব চোরে নিয়ে গেল। তুমি একটু চোরকে ধরো।স্বামী: আমি এখন ছুটিতে আছি। চোর ধরতে পরব না।সংগ্রহে: শাফকাত তানজীম আহমদসেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।