কৌতুক
কুদ্দুস গেছে জেলখানার দারোয়ানের চাকরি নিতে।প্রশ্নকর্তা তাকে প্রশ্ন করছে।প্রশ্নকর্তা: দেখুন, কুদ্দুস সাহেব, এই জেলখানায় কিন্তু সবাই খুনি আর ডাকাত। আপনি এদের সামলাতে পারবেন তো?কুদ্দুস: অবশ্যই পারব। আর ওরা বেশি বাড়াবাড়ি করলে লাথি মেরে বের করে দেব। শিক্ষক: মফিজ, অনুবাদ করো ইংরেজিতে: মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে।মফিজ: Missunderstanding.শিক্ষক: কীভাবে?মফিজ: কারণ, মেয়েটি = Missনিচে = underদাঁড়িয়ে আছে = standing তিনজন লোক আত্মহত্যা করবে ৫০ তলা ভবন থেকে লাফ দিয়ে। একজন শেয়ার ব্যবসায়ী, একজন মন্ত্রী এবং আরেকজন সুমো খেলোয়াড়। প্রথম জন লাফ দিতে দিতে বলল, ‘আল্লাহ, অন্য শেয়ার ব্যবসায়ীদের বাঁচাও।’ মন্ত্রী লাফ দিতে দিতে বললেন, ‘হে আল্লাহ, আমার দেশকে রক্ষা করো।’সবার শেষে সুমো খেলোয়াড় লাফ দিতে দিতে বলল, ‘হে আল্লাহ, আমার নিচে যারা পড়বে, তাদের তুমি রক্ষা করো।’সংগ্রহে: শাফকাত তানজীম আহমদষষ্ঠ শ্রেণী, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।