কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াদ: কিরে তুই আবার চামচটা ধুতে গেলি কেন? ধোয়া-মোছার জন্য তো হোটেলে বয় আছে।সবুজ: সেটা আমি জানি। কিন্তু চামচটা না ধুয়ে নিলে আমার পকেটটা ময়লা হয়ে যাবে যে। ক্রেতা: ভাই, এই গ্লাসটার দাম কত?বিক্রেতা: পঁচানব্বই টাকা।ক্রেতা: একটু কম হবে না?বিক্রেতা: তাহলে একশো টাকা থেকে পাঁচ টাকা কম দিয়েন। বাবা: ডাক্তারি পরীক্ষায় টেকোনি দেখে একদম মন খারাপ করো না; সবাইকে ডাক্তার হতে হবে না। সবাই ডাক্তার হলে রোগী থাকবে কে? বাবা: আমি বাজারে যাবার আগে তোমাদের মারামারি করতে দেখেছি, ফিরে এসে দেখি তোমরা আবার মারামারি করছো!দুই মেয়ে: না বাবা, সেই মারামারিটাই এখনও চলছে। সংগ্রহে: মাসুম হোসেনদক্ষিণ ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়