কৌতুক
শিক্ষক: বল তো সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?ছাত্র: আমি পরীক্ষায় পাস করি না বলে।শিক্ষক: কেন?ছাত্র: কারণ, আম্মু বলেছেন আমি যেদিন পাস করব, সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে। তিন বছর ধরে আমি ফেল করে একই ক্লাসে আছি। তাই সূর্যও পশ্চিম দিক ওঠে না। ছেলে ও তার বাবা চিড়িয়াখানায় এসে জিরাফ দেখছে। এমন সময় ছেলে বলে উঠল—আব্বু, ওই দেখো চোরের মা।বাবা: দূর বোকা! চোরের মা কোথায়? ওটা তো একটা জিরাফ।ছেলে: কেন, কালই তো তুমি পড়ালে চোরের মার বড় গলা! আমাকে ১০০ টাকা ধার দিতে পারো, ভাই?এই ধার দেওয়া ব্যাপারটা আমি ঘেন্না করি। এতে বহুদিনের বন্ধুত্বও নষ্ট হয়!তা আমাদের বন্ধুত্ব তো ততটা পুরোনো হয়নি, তাই টাকাটা তুমি দিতে পারো। সুপ্রকাশ বাবুর একান্নবর্তী পরিবার। সাত ছেলে, পাঁচ মেয়ে। উনি হরতালের দিন সবাইকে নিয়ে পথে বেরিয়েছিলেন। হঠা ৎ একজন পুলিশ সার্জেন্ট এসে পথ আটকালেন—১৪৪ ধারা ভঙ্গ করার জন্য আপনাকে গ্রেপ্তার করছি আমি। সুপ্রকাশ বাবু তো অবাক, আমি মশাই কী করলাম! পুলিশ সার্জেন্ট: এত বড় একটা মিছিলের নেতা আপনি। সেটাই আপনার অপরাধ।সংগ্রহ: তানিম আলম, দ্বাদশ শ্রেণী, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা। প্রিয়ম তার মামাকে বলছে—আমার জন্মদিনে তুমি আমাকে যে মাউথ অর্গানটা দিয়েছিলে, সেটাই আমার সেরা উপহার।মামা: কেন রে?প্রিয়ম: ওই মাউথ অর্গানটা দিন-রাত না বাজানোর জন্য মা প্রতিদিন এখন দুই টাকা করে ফুচকা খেতে দিচ্ছে। রৌদ্র আর মৃদুল গল্প করছে—রৌদ্র: বল তো, পাখির খাঁচা লিখতে মাঝখানে হাইফেন দেয় কেন? মৃদুল: নইলে পাখিটা বসবে কোথায়? দুই চাপাবাজ বন্ধু গল্প করছে—প্রথম বন্ধু: জানিস, আমার দাদা নিজের হাতে পানামা খালটা কেটেছিল।দ্বিতীয় বন্ধু: এ আর এমন কী? আমার দাদা সমুদ্রকে গুলি করে মেরেছিল।প্রথম বন্ধু: মানে?দ্বিতীয় বন্ধু: কেন ‘ডেড সি’র নাম শুনিসনি!সংগ্রহ: নুরুন্নাহার শিল্পী, রায়গঞ্জ, নাগেশ্বরী, কুড়িগ্রাম।