কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 শিক্ষক: এত করে ইংরেজি শেখালাম, তুই কিনা ইংরেজিতে ফেল করলি?ছাত্র: স্যার, ইংরেজিতে পাস করার জন্য কি আমরা বায়ান্নর ভাষা আন্দোলন করেছিলাম?শিক্ষক: অঙ্কেও ফেল করলি? হতভাগা, দশ আর দশে কি দুই হয়? শূন্যটা দিলি না কেন?ছাত্র: স্যার, আপনিই তো বলেছেন, শূন্যের কোনো দাম নেই। যে জিনিসের দাম নেই তা লিখে কী লাভ?শিক্ষক: ইতিহাসেও ফেল করলি? একটা প্রশ্নেরও উত্তর দিলি না কেন?ছাত্র: কী করে দেব স্যার, সব ৫০০ বছর আগের ঘটনা নিয়ে প্রশ্ন! তখন কি আমার জন্ম হয়েছিল?সায়মা শারলিন ইসলামনবম শ্রেণী, ঢাকা ক্যান্ট. গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।