কৌতুক
বিজ্ঞান শিক্ষক ক্লাসে এসে বললেন, সবাই ব্যাকটেরিয়ার ছবি আঁক। সবাই আঁকল কিন্তু একজন ছাত্র আঁকল না। স্যার তাকে জিজ্ঞেস করলেন—স্যার: তুই ছবি আঁকিসনি কেন?ছাত্র: স্যার, ব্যাকটেরিয়া তো খালি চোখে দেখা যায় না। তাই আপনি দেখতে পাচ্ছেন না। রায়হানকে কল করে আরিফ বলল—আরিফ: জানিস, আশরাফুল আজকে খেলায় সেঞ্চুরি করেছে।রায়হান: তাই! কথা শেষ হওয়ার পর রায়হান দাদিকে বলল, জানো দাদি, আশরাফুল সেঞ্চুরি করেছে।দাদি: আহারে, শুনেছিলাম ছেলেটা বড় ভালো, শেষ পর্যন্ত ‘চেইন চুরি’ করল। দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছেপ্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছে—প্রথম বন্ধু: জানিস, আমার মা-বাবা দুজনে কী ভয়ংকরভাবে ঝগড়া করেন। দেখলে তোর ভয় লাগবে।দ্বিতীয় বন্ধু: আর আমার মা একাই ঝগড়া করে।প্রথম বন্ধু: তাহলে তো কোনো সমস্যা নেই।দ্বিতীয় বন্ধু: সমস্যা তো নেই কিন্তু বাবা যদি কথাগুলো শুনতে পেত (কালা) আর কিছু বলতে পারত (বোবা), তাহলেই অন্য সমস্যার সমাধান হতো। ক্লাসে ছাত্রদের উদ্দেশে স্যার বললেন—আমার যদি পাখির মতো ডানা থাকত, তাহলে খুব মজা হতো!কী বলিস তোরা?পচা: স্যার, কী পাখি?স্যার: কেন? চিল। জানিস, চিল খুব ওপরে উড়তে পারে। পচা: স্যার, চিলে যখন হাঁস-মুরগির ছা নিয়ে যায়, তখন মহিলারা যা গালি দেয় না, এক্কেবারে সাংঘাতিক।স্যার: হাফ! বেয়াক্কুল। পচার বন্ধু কাঠুর খালাতো ভাই বেড়াতে এসেছে।পচা তাকে শোনাচ্ছে—আমার দাদার একটা তেজি ঘোড়া ছিল, ইয়া বড়। যাকে বলে এক্কেবারে খানদানি ঘোড়া। যখন চিঁহি করে উঠত না, তখন দারুণ লাগত।কাঠু: কোনটারে পচা? ওই পা ভাঙা ঘোড়াটা নাকি?পচা: দূর! পা কার ভাঙে না রে, একটা পা ভাঙলে কী হয়। এক ব্যাঙ মা টাকিকে বলল, আমি তোমার বাচ্চাদের খেয়ে থাকি, টাকি চুপ থাকল। ব্যাঙ আবার বলল, আমি ইচ্ছা করলে তোমাকেও খেয়ে ফেলতে পারি।এবারে টাকি আর চুপ থাকতে পারল না। বলল, তা পারো বটে! তোমরা তো আবার জিভ উল্টাতে পারো। আমিনুলফার্মগেট,ঢাকা