কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 শিক্ষক: এত করে ইংরেজি শেখালাম, তুই কিনা ইংরেজিতে ফেল করলি?ছাত্র: স্যার, ইংরেজিতে পাস করার জন্য কি আমরা বায়ান্নর ভাষা আন্দোলন করেছিলাম?শিক্ষক: অঙ্কেও ফেল করলি? হতভাগা দশ আর দশে কি দুই হয়? শূন্যটা দিলি না কেন?ছাত্র: স্যার, আপনিই তো বলেছেন, শূন্যের কোনো দাম নেই, যে জিনিসের দাম নেই, তা লিখে কী লাভ?শিক্ষক: ইতিহাসেও ফেল করলি? একটা প্রশ্নেরও উত্তর দিলি না কেন?ছাত্র: কী করে দেব, স্যার, সব ৫০০ বছর আগের ঘটনা নিয়ে প্রশ্ন! তখন কি আমার জন্ম হয়েছিল? বাবা ও ছেলের মধ্যে কথাছেলে: বাবা, আচ্ছা, বলো তো, আমার কোন হাতটা ছোট?বাবা: কেন?ছেলে: কারণ, আজ স্কুলে ছোট হাতের ‘ABC’ লিখতে বলেছে। কিন্তু বুঝতে পারছি না, কোন হাতটি ছোট।সায়মা শারলিন ইসলামনবম শ্রেণী, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। পিন্টু: মা, আজকে আমাদের স্কুলের মাস্টার আমার খুব প্রশংসা করেছেন।মা: কী প্রশংসা করেছেন?পিন্টু: তিনি আমাদের সবাইকে উদ্দেশ করে বলেন, তোমরা একদল আস্ত গাধা, তার মধ্যে পিন্টু হচ্ছে সবচেয়ে বড় গাধা। একদিন এক লোক যাত্রা শুনতে গেছে। এমন সময় তার চাকর ছুটতে ছুটতে এসে জানাল—বাবু, সর্বনাশ হয়ে গেছে, শিগগির আসুন। আপনার ঘরে চোর ঢুকে সব চুরি করে নিয়ে গেছে।লোকটি তখন যাত্রায় পুরোপুরি মজে গেছে। সে চাকরকে ধমক দিয়ে বলল, দূর ব্যাটা, চোর ঘরে ঢুকবে কী করে। ঘরের চাবি তো আমার কাছে। ছেলে বাড়িতে রেকর্ড ভেঙে ফেলায় তার বাবা তাকে মারতে মারতে বললেন, কেন ভাঙলি বল? আর কোনো দিন রেকর্ড ভাঙবি?মার খাওয়া ছেলে কাঁদতে কাঁদতে বলল—বাবা, আমাকে মারছ কেন? সুনীল গাভাস্কারও তো রেকর্ড ভেঙেছে। সুনীল গাভাস্কারকে তো কেউ মারে না, সবাই তার প্রশংসা করে।ইপানবম শ্রেণী, মঈনুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট।