কৌতুক
শফিক ও রফিকের কথোপকথন শফিক: কি রে, তুই বলে কাজ খুঁজছিস?রফিক: হ্যাঁ রে! কিন্তু কোনো কাজ পাই না।শফিক: আমি বলি কি, তুই গর্ত খোঁড় অনেকগুলো, তাহলেই হবে।রফিক: কীভাবে?শফিক: যদি তুই গর্ত খুঁড়িস তবে হবে কি—গর্তের ইংরেজি নাম Hole, আর তা বিক্রি করলেই তো হয়ে গেল Whole Sale (পাইকার)। হা! হা! হা! শফিক: শুনলাম, তুই নাকি ঘরের দুইটা ফ্যান কিনবি?রফিক: হুঁ, নতুন ঘর ভাড়া নিছি তো, তাই।শফিক: বন্ধু, তুই এটা করিস না। তাহলে ঘরে ঘূর্ণিঝড় আসবে।রফিক: কীভাবে?শফিক: আরে বোকা! তুই যদি দুইটা ফ্যান কিনিস, তাহলে Two Fan হবে, তার মানেই তো Tufan আসবে। হা! হা! হা!সংগ্রহে: রিফাতুল ইসলাম খান ক্রেতা: ভাই, এই গ্লাসটার দাম কত?বিক্রেতা: পঁচানব্বই টাকা।ক্রেতা: একটু কম হবে না?বিক্রেতা: তাহলে ১০০ টাকা থেকে পাঁচ টাকা কম দিয়েন। বাবা: ও খোকা, তোমার সেই দাঁতের ব্যথার এখন কী অবস্থা?ছেলে: তা তো জানি না বাবা, সেটা তো এখন ডাক্তারের কাছে।সংগ্রহে: মাসুম হোসেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।