কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 দুই বন্ধুর কথোপকথনপ্রথম বন্ধু: আজ তোর ধনসম্পত্তির খুব তারিফ করে এলাম।দ্বিতীয় বন্ধু: ভালোই করেছিস। বন্ধুই তো বন্ধুর জন্য করে। তা এই, কার কাছে আমার তারিফ করলি?প্রথম বন্ধু: ইনকাম ট্যাক্সের কর্মকর্তাদের কাছে। দুই ব্যক্তির কথোপকথন প্রথম ব্যক্তি: কী আশ্চর্য! এই ১০ বছরে দেখি ঢাকায় খুনখারাবি আরও বেড়ে গেছে। সাংঘাতিক!দ্বিতীয় ব্যক্তি: এই ১০ বছর আপনি কোথায় ছিলেন।প্রথম ব্যক্তি: ইয়ে... মানে... জেলখানায়। মালিক: আমার দোকানের সওদা কে কিনল রে?কর্মচারী: নূর সাহেব।মালিক: পচা ঘিটুকু? ভেজাল তেলটুকু কে কিনল?কর্মচারী: নূর সাহেব।মালিক: কাঁকর মেশানো চাল-ডাল?কর্মচারী: নূর সাহেব। মালিক, হঠাৎ করে আপনার মুখ কালো হয়ে গেল কেন?মালিক: কারণ, আজকে তার বাসায় আমার দাওয়াত। বাবা-ছেলে একটি দোকানের সামনেছেলে: বাবা, ওরা কী খায়?বাবা: চাছেলে: না, চামু না। চাইতে লজ্জা করে।সংগ্রহে: রিফাতুল ইসলাম খানদশম শ্রেণী, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়