কৌতুক
শিক্ষক: হাতির চামড়া দেখেছ কেউ তোমাদের মধ্যে?ছাত্র: আমি দেখেছি স্যার।শিক্ষক: আচ্ছা কোথায়?ছাত্র: হাতির গায়ে স্যার। বইয়ের দোকানদার: এ বই পড়লে ১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর তো পাবেই।ক্রেতা ছাত্র: ঠিক আছে তা হলে দুইখানা বই দিন। স্ত্রী: ওগো দেখ, বাইরে থেকে একটা জুতা এসে ঘরে পড়ল।স্বামী: তুমি গান থামিও না, এর জোড়াটাও এসে পড়বে। ট্রেনে দুই যাত্রীর কথোপকথন১ম যাত্রী: আপনার চুল তো দেখছি সব পেকে গেছে কিন্তু দাড়ি একটাও পাকেনি।২য় যাত্রী: বুঝলেন ভাই দাড়ি যে চুল থেকে ১৮ বছরের ছোট। ১ম মাতাল: জানিস বাজারে একটা ডিমওয়ালা মোরগ দেখে এলাম।২য় মাতাল: দুর বোকা, মোরগ কি ঘোড়া যে ডিম পাড়বে?সংগ্রহে: সাদিয়া নাসরিনমনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ৭ম শ্রেণী, ঢাকা সুমন ও সবুজের মধ্যে কথা হচ্ছেসুমন: আজ অল্পের জন্য বেঁচে গেছি রে, মনে হয় আজ মরেই যেতাম।সবুজ: কেন, কী হয়েছে?সুমন: বাসায় টিভিতে সিনেমা দেখছিলাম। হঠাৎ দুই পক্ষের মারামারি, একপর্যায়ে একটি লোক ঠিক আমার দিকে পিস্তল তাক করেছে। এমন সময় বিদ্যুৎ চলে গেল।সংগ্রহে: সুরুজ উদ্দিনবিনোদপুর, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।