কৌতুক
শিক্ষক: হাতির চামড়া দেখেছ কেউ তোমাদের মধ্যে?ছাত্র: আমি দেখেছি, স্যার।শিক্ষক: আচ্ছা, কোথায়?ছাত্র: হাতির গায়ে, স্যার। বইয়ের দোকানদার: এ বই পড়লে ১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর তো পাবেই।ক্রেতা ছাত্র: ঠিক আছে, তাহলে দুখানা বই দিন। স্ত্রী: ও গো, দেখো, বাইরে থেকে একটা জুতা এসে ঘরে পড়ল!স্বামী: তুমি গান থামিও না, এর জোড়াটাও এসে পড়বে। ট্রেনে দুই যাত্রীর কথোপকথন—১ম যাত্রী: আপনার চুল তো দেখছি সব পেকে গেছে, কিন্তু দাড়ি একটাও পাকেনি।২য় যাত্রী: বুঝলেন, ভাই, দাড়ি যে চুল থেকে ১৮ বছরের ছোট। ১ম মাতাল: জানিস, বাজারে একটা ডিমওয়ালা মোরগ দেখে এলাম।২য় মাতাল: দুর বোকা, মোরগ কি ঘোড়া যে ডিম পাড়বে?সংগ্রহ: সাদিয়া নাসরিনমনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজসপ্তম শ্রেণী, ঢাকা সুমন ও সবুজের মধ্যে কথা হচ্ছে—সুমন: আজ অল্পের জন্য বেঁচে গেছি রে। মনে হয় আজ মরেই যেতাম।সবুজ: কেন, কী হয়েছে?সুমন: বাসায় টিভিতে সিনেমা দেখছিলাম। হঠাৎ দুই পক্ষের মরামারি, একপর্যায়ে একটি লোক ঠিক আমার দিকে পিস্তল তাক করেছে। এমন সময় বিদ্যুৎ চলে গেল। বাবা ও ছেলের মধ্যে কথা হচ্ছে—ছেলে: বাবা, পরীক্ষার ফিস দাও।বাবা: পুকুরে আছে, জাল দিয়ে ধরে নাও গে।ছেলে: জাল দিয়ে ধরে নাও গে মানে!বাবা: কেন, বললি যে পরীক্ষার মাছ লাগবে!ছেলে: বাবা, পরীক্ষার ফিস মানে মাছ নয়, টাকা।বাবা: কি জানি বাপু, এত দিন জানতাম ফিস মানে মাছ, এখন শুনছি টাকা।সংগ্রহ: সুরুজ উদ্দিনবিনোদপুর, হরিণাকণ্ডু, ঝিনাইদহ।