কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পেপারের একটা অংশ কেটে নিয়েছে ছেলে, তাই দেখে বাবা সেই কাটা অংশের দিকে তাকিয়ে বলছেন—বাবা: কোন উর্বরমস্তিষ্কসম্পন্ন ব্যক্তি এ কাজ করেছে, শুনি?ছেলে: বাবা, এত সুন্দর করে পেপার শুধু কাঁচিই কাটতে পারে।বাবা: তো সেই কাঁচিটাকে সাহায্য করেছিল কে?ছেলে: আমি কিন্তু সাহায্য করিনি...শুধু ধরে রেখেছিলাম। পড়া বলতে পারিনি দেখে ক্লাস থেকে বের করে দিয়ে শিক্ষক বলছেন—শিক্ষক: নিজের পরিবর্তন না করে আর কোনো দিন আমার ক্লাসে ঢুকবে না।পরদিন...ওই ছাত্র...ছাত্র: স্যার, আসতে পারি। আমি কিন্তু ব্যাপকভাবে পরিবর্তিত।শিক্ষক: কেন, আগে তোমার শিং ছিল, লেজও গজিয়েছে নাকি?ছাত্র: না স্যার, চুল কেটে পুরো ন্যাড়া হয়ে এসেছি। মারজান: ভাই, পাশের বাসার কথা চিন্তা করলে তো শুধু মনে আগুন ধরে যায়। কী করি বলেন তো?বড় ভাই: এই ফোন নম্বরটা রাখো, কাজে লাগবে।মারজান: এটা কার নম্বর ভাই?ভাই: এটা ফায়ার সার্ভিসের।সংগ্রহ: মো. মাসুম হোসেনদক্ষিণ ক্যাম্পাস, বি-৫চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়