কৌতুক
বাবা: রোবট কীভাবে মরে?ছেলে: রোবট মরে না, তার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। বাবা: কার চামড়া ছিলে ফেললেও সে কাঁদবে না, তুমি ঠিকই কাঁদবে?ছেলে: পেঁয়াজ। ছেলে: আচ্ছা বাবা, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলতেন?বাবা: না, কেন?ছেলে: সেদিন তাঁর কবিতা পড়লামভগবান বল দাওমোরে বল দাও। বাবা, তুমি না বললে ‘শূন্য’র জন্ম এই মহাদেশেই।হ্যাঁ, তো কী হয়েছে?তাহলে, আমি অঙ্কে ‘শূন্য’ পেলে রেগে যাও কেন? এক কাপড়ের দোকানের মালিক মৃত্যুশয্যায়।-ধনু এখানে আছে?-হ্যাঁ বাবা, এই তো আমি।-মুন্নু?-হ্যাঁ বাবা, আমরা সব্বাই এখানে। বুড়ো শেষনিঃশ্বাস ছাড়তে ছাড়তে বললেন -তাহলে হারামজাদারা, দোকান দেখছে কে?সংগ্রহে: জুরানা মেহরীন৯ম শ্রেণী, মুরাদনগর এন এন বিদ্যালয়, কুমিল্লা। সুমন: আজ অল্পের জন্য বেঁচে গেছি রে, মনে হয় আজ মরেই যেতামসবুজ: কেন কী হয়েছে?সুমন: বাসায় টিভিতে সিনেমা দেখছিলাম। হঠাৎ দুই পক্ষের মারামারি, একপর্যায়ে একটি লোক ঠিক আমার দিকে পিস্তল তাক করেছে। এমন সময় বিদ্যুৎ চলে গেল। ছেলে: বাবা, পরীক্ষার ফিস দাও।বাবা: পুকুরে আছে, জাল দিয়ে ধরে নাও গে।ছেলে: জাল দিয়ে ধরে নাও গে মানে।বাবা: কেন বললি যে পরীক্ষার মাছ লাগবে।ছেলে: বাবা পরীক্ষার ফিস মানে মাছ নয়, টাকা।বাবা: কী জানি বাপু, এত দিন জানতাম ফিস মানে মাছ, এখন শুনছি টাকা।সংগ্রহে: সুরুজ উদ্দিনবিনোদপুর, হরিণাকুন্ডু, ঝিনাইদহ।