কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রথম বন্ধু: ওহে, আমার ধমনিতে বইছে খাঁটি ইংরেজ রক্ত!দ্বিতীয় বন্ধু: সে কি! মায়ের তরফে, না বাপের?প্রথম বন্ধু: ঠিক সেভাবে নয়, এক সাহেবের কাছ থেকে নেওয়া ব্লাড সম্প্রতি অপারেশনের সময় আমায় দেওয়া হয়েছে তো! আমার কাকা নেহাত কাঁচা বয়সে মারা গেলেন, তবে পেছনে রেখে গেছেন এক কাঁড়ি টাকা!—জানি সেটা, তোর কাকা ব্যাংক ডাকাতি করে জানালা দিয়া যখন পালাচ্ছিলেন, তখন পুলিশ গুলি চালাল, টাকার থলিটা তাঁর পেছনেই পড়ে রইল। উনি আর সঙ্গে নিয়ে যেতে পারেননি! সংগ্রহ: তানিম আলমশহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর, ঢাকা। এক বালকের সঙ্গে নেতার কথোপকথন:বালক: ২০ টাকা দেন তো, মামা!নেতা: আমার তো কোনো বোন নাই। তাহলে আমি মামা হলাম কীভাবে? আর তুমি আমাকে মামা ডাকছ কেন?বালক: মামা হন বলেই মামা ডাকছি। কারণ, আপনিই তো সেদিনের জনসভায় দেওয়া ভাষণে বলেছিলেন, যে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা ...।নেতা: হ্যাঁ বলেছি, তাতে কী হয়েছে?বালক: ওই জনসভায় তো আমার মা উপস্থিত ছিলেন। আপনার কথামতোই আপনি মামা হয়েছেন। এক ভীতু লোক নদীতে গোসল করতে গেছে:ভীতু লোক: ওহে জেলে, নদীতে সাপ নেই তো?জেলে: না ভাই, সাপ নেই।ভীতু লোক: তাহলে তো নিশ্চিন্তে গোসল করা যায়।জেলে: কিন্তু নদীতে কুমির আছে। এক লোক বাসে চড়ে ঘুমের মধ্যে আরেকজনের হাঁটু চুলকাচ্ছেন:পাশের লোক: (ধাক্কা দিয়া) আরে মিয়া, কী করছেন, আমার হাঁটু চুলকাইতেছেন কেন?প্রথম লোক: তাই তো ভাবছি, যতই চুলকাই মজা পাই না ক্যান?সংগ্রহ: ইসমাইল হোসেন মাধাইয়া ছাদিম উচ্চবিদ্যালয়।